দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও পড়ুনঃ শুধু ডেঙ্গি নয়, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও! দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত্তা তৈরি হচ্ছে যা ক্রমশক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শ্রীলংকা উপকূলের কাছে পৌঁছে এই নিম্নচাপ শক্তি বাড়াবে। যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু উপকূলের মধ্যে দিয়ে এই নিম্নচাপটি ভারতে প্রবেশ করবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের এর সরাসরি প্রভাব না পড়লেও তাপমাত্রায়…
Category: বড় খবর
শুধু ডেঙ্গি নয়, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও!
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ একদিকে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় সাধারণ মানুষ থেকে চিকিৎসমহল তার সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। গত তিনমাসে ম্যালেরিয়া সংক্রমনের হার বেশ অনেকটাই বেড়েছে গোটা রাজ্য জুড়ে। গত জুলাই আগস্ট মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল প্রায় দশ হাজার জন। আরও পড়ুনঃশুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি হাইকোর্টের রাজ্যের মধ্যে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দার্জিলিংকে ডেঙ্গি প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। এ বছর রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 45 হাজার ছাপিয়ে গেছে, মৃত্যু হয়েছে প্রায় ৬২ জনের। তার মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ম্যালরিয়া আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য…
ছোটবেলার স্মৃতি ফেরাতে হাজির হন রামগড়ের মুকুল বোস মাঠে!
দুবেলাঃ একটি ব্যাচ টূর্ণামেন্ট মানে কি শুধুই খেলা? উহুঁ মোটেই তা নয়। এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী সবার মধ্যে মেলবন্ধন গড়ে তোলা টাই আসল উদ্দেশ্য। এই প্রতিযোগিতায় এমন অনেকে একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে যাদের অনেকে যখন স্কুল পাশ করেছে তখন হয় তার প্রতিপক্ষ হামা দিচ্ছে, কিংবা হয়তো তাদের জন্ম হয়নি। একে অপরকে চেনা জানার এর থেকে ভালো উৎসব আর হয় কি? এই কথাটি মাথায় রেখে, আগামী ৬ই নভেম্বর, নব নালন্দা আ্যলুমনি এসোসিয়েশন আয়োজন করতে চলেছে এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট, আর্য মিত্র মেমোরিয়াল কাপ। এখানে অংশগ্রহণ করতে চলেছে প্রায় ২০০ প্রাক্তনী, তাদের…
শুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি হাইকোর্টের
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ শুভেন্দু অধিকারীর কুনাল ঘোষকে উদ্দেশ্য করে ত্যাজ্য পুত্র বক্তব্যের নিরিখে কলকাতা হাইকোর্টে মামলা। শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরও পড়ুনঃ পর পর দুবার, কলকাতা লীগের রং সাদা-কালো আগামীকাল ব্যাংকশাল আদালতে তাকে সশরীরে হাজিরা দিতে হবে না। মৌখিক পর্যবেক্ষণ অনুযায়ী, বিরোধী দলনেতার বিরুদ্ধে ১০টি মামলা হলে তাকে কি সব মামলায় হাজিরা দিতে হবে? কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ১৭ই নভেম্বর। DU AMdubela.in
ডানলপে বহুতলে আগুন, ফ্লাটে আটকে একাধিক
দুবেলা, অরিজিৎ মন্ডল: বুধবার সকাল ১১ টার সময় ডানলপের কাছে একটি বহুতলে আগুন লাগে। দমদম সূত্রে প্রাথমিক অনুমান তিন তলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে এবং বহুতলে আগুন ছড়িয়ে পড়েছে। আরও পড়ুনঃ পর পর দুবার, কলকাতা লীগের রং সাদা-কালো এলাকাবাসীর আশঙ্কা, বেশ কয়েকজন মহিলা ও শিশুসহ এখনো বহুতলে আটকে রয়েছে অনেকে। আগুন লাগার পরই দমকলে খবরদান স্থানীয় বাসিন্দারা। দমকলের তিনটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ল্যাডার দিয়ে উদ্ধার চালাচ্ছে দমকল কর্মীরা। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে একটি ব্যাংক একটি রেস্তরা রয়েছে…
গুজরাটের সেতু দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী
দুবেলাঃ গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর যাবেন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলতে এবং মৃতদের পরিবার পরিজন দের সমবেদনা জানাতে। আজই সেতু দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনের হাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে ৮ লক্ষ টাকা করে চেক প্রদান করবেন। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
পর পর দুবার, কলকাতা লীগের রং সাদা-কালো
দুবেলা, সায়ন দাস: রবিবার ভবানীপুর এবং এরিয়ানের ম্যাচ ড্র হওয়ায় খেতাব আগে থেকেই পাকা হয়েছিল মহামেডানের। তাই কিশোর ভারতী তে ইস্টবেঙ্গলের সাথে শেষ ম্যাচটি ছিল নিছকই নিয়মরক্ষার। তবুও মার্কোস দের ইচ্ছা ছিল জিতে এবারের যাত্রা শেষ করার। ইস্টবেঙ্গল তাঁদের প্রথম একাদশ না খেলালেও এই ম্যাচের জন্য দু দলের সমর্থকদের উচ্ছাস এক ফোটাও কমেনি। ম্যাচের শুরু থেকে ইস্টবেঙ্গল খুব ভালো খেলতে থাকে তার ফলস্বরূপ ম্যাচের ৩৪ মিনিটে বিবেক সিংয়ের গোলে তারা এগিয়ে যায়। বিরতির পর ম্যাচের ৬৬ মিনিটের মাথায় কিন লুইস এবং ফজলু মাঠে নামায় আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মহামেডান,…
গুজরাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা রাজ্যের!
দুবেলা, অরিজিৎ মন্ডল: গুজরাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিল রাজ্যের পূর্ত দপ্তর। তাদের অধীনস্থ ২১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী। মঙ্গলবার পূর্তমন্ত্রী পুলক রায় ও পূর্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা রাজ্য সমস্ত সেতুর স্বাস্থ্যের অবস্থা নিয়ে বৈঠকে বসেছিলেন। দীর্ঘ সময় পর বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, পূর্ত দপ্তরের অধীনে থাকা সমস্ত সেতু স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং নভেম্বর মাসের মধ্যে সমস্ত সমীক্ষা রিপোর্ট জমা দিতে হবে পুত্র দপ্তরের কাছে। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পুলক বাবু। তিনি আরো জানান যে সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পূর্তদপ্তর।…
এখনই শীত নয় কলকাতায়
দুবেলা, সায়ন দাস : দিনে রোদের ঝলকানি থাকলেও রাতের বাতাসে থাকছে কুয়াশা আর শিরশিরানি। কালী পুজোর শেষ থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিলো। ইতিমধ্যেই গত সপ্তাহের শনিবার গত দশ বছরে অক্টবরের শীতলতম দিন ছিল। তাপমাত্রার পারদ নেমেছিল প্রায় ১৯.৫ ডিগ্রির কাছে, যা পূর্ববর্তী সকল রেকর্ড ছাপিয়ে গেছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি হলেও, সোমবার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই জাঁকিয়ে শীত পরার সম্ভবনা নেই। আগামী পাঁচ ছদিন তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন হবে না। তবে বাতাসে শীতল ভাব এবং ভোরে কুয়াশা বজায় থাকবে। মূলত…
সেতু ভেঙে বিপত্তি উড়িষ্যায়
দুবেলা, অরিজিৎ মন্ডল: গুজরাটে সেতু বিপর্যয়ের দিনেই একই ঘটনার সাক্ষী থাকলো ওড়িশাও। রবিবার দুপুরে ওই সেতুটি ভেঙে পড়ে তবে গুজরাটের মত ক্ষয়ক্ষতি হয়নি। সেতুর নিচে আটকে পড়ে ২টি গাড়ি। গাড়িতে থাকা প্রত্যেককেই উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনাটি ঘটে ওড়িশার কালাহান্ডি জেলার ভাগীরথী পার্কের কাছে ভবানী পটনা এলাকায়। ঘটনাস্থলে ২টি গাড়ি সেতুর নিচে ছিল, সেগুলি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা সেতুর নিচে আটকে থাকা গাড়ির ২টির প্রত্যেককে উদ্ধার করে। ওড়িশার ভবানীপাটনা এবং কাশিপুর এলাকার মধ্যে সংযোগকারী ছিল এই সেতুটি। স্থানীয় সূত্রে…
