পিছিয়ে পড়েও সহজ জয় ফ্রান্সের

দুবেলা, সায়ন দাসঃ বুধবার আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্স তাঁদের এবারের যাত্রা শুরু করলো। চোটের জন্য বেঞ্জিমা আগেই বাদ পড়েছেন, তার জায়গায় প্রথম একাদশে ছিলেন অলিভিয়ার জিরু। ম্যাচের ১০ মিনিটের মাথায় অস্ট্রেলিয়া প্রথম গোল করে। ডান দিকের উইং থেকে আসা বলকে নিখুঁত ভাবে বলে জড়ান ২৩ নম্বর জার্সিধারী গডউইন। গোল খাওয়ার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় ফ্রান্স। সুযোগ পেয়ে আরও কয়েকটা আক্রমণ করে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া বেশিক্ষন তাঁদের লিড ধরে রাখতে পারেনি। ২৭ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান রাবিওট। গোল হজম করার পরেই ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে…

সাঁতরাগাছি ব্রিজের যানজট সামলাতে ড্রোনে নজরদারি পুলিশের

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ গত ১৯শে নভেম্বর থেকে মেরামতির জন্য সাঁতরাগাছি ব্রিজের একাংশ বন্ধ রয়েছে। সেতুর এক্সপ্যানশন জয়েন্ট পাল্টালো কাজ চলছে। সেই জন্য সাঁতরাগাছি সেতু রাতে পুরোপুরি বন্ধ থাকছে এবং দিনের বেলায় একটি লেন দিয়ে এম্বুলেন্স ছোট গাড়ি বাইক ইত্যাদি চলাচল করছে। শুক্রবার থেকে কাজ শুরু হতেই প্রবল যানজটের সৃষ্টি হয় হাওড়া পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা রীতিমতো হিমশিম খায় এই যানজট সামলাতে গিয়ে। তারপর ড্রোনের মাধ্যমে নজরদারি ব্যবস্থা করা হয় যানজট সরানোর জন্য। আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের প্রায় সব সেতুই বিপজ্জনক! হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, ড্রোন সহ বিভিন্ন আধুনিক…

এগিয়ে গিয়েও হার আর্জেন্টিনার

দুবেলা, সায়ন দাসঃ এগিয়ে গিয়েও হারতে হলো মেসিদের। পশুরুতে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। পজিশন বেস ফুটবল খেলে আক্রমণ তৈরী করছিলো তারা। ম্যাচের ২ মিনিটে খুব সুন্দর একটি পাসিং ফুটবল খেলে সৌদি আরবের ডিফেন্ডারদের নাড়িয়ে দেয়, মেসি শটও নেন কিন্তু গোলকিপার টা কোনোরকমে বাঁচিয়ে দেন। ১০ মিনিটে আর্জেন্টিনা ফ্রি কিক পায় ফ্রি কিক নেওয়ার সময় বক্সে পেরাদেস কে ফাউল করায় আর্জেন্টিনা পেনাল্টি পায়। পেনাল্টি তে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপরেও ভালো কিছু আক্রমণ করে দি মারিয়া রা কিন্তু প্রথমার্ধের খেলা ১-০ তেই শেষ হয়। আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের প্রায় সব…

উত্তরাখণ্ডের প্রায় সব সেতুই বিপজ্জনক!

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ উত্তরাখণ্ডের বেশিরভাগ সেতুই এখনো বিপজ্জনক জানালো পূর্ত দপ্তর। উত্তরাখণ্ডের পুত্র দপ্তরের সমীক্ষার রিপোর্টে জানা গেছে দেরাদুনের ৩৫ টি সেতু অতি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। সেগুলি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রাজ্য পূর্ত দপ্তর সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে। আরও পড়ুনঃ ইংল্যান্ডের হাফ ডজন, দু গোলে জয়ী ডাচরা রাজ্য পূর্ত দপ্তর রাজ্য সরকারকে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কোন সেতু গুলিকে আগে মেরামত করা হবে…

ইংল্যান্ডের হাফ ডজন, দু গোলে জয়ী ডাচরা

দুবেলা, সায়ন দাসঃ বিশ্বকাপের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইরান। প্রথম থেকেই ম্যাচের দখল পুরোপুরি ইংল্যান্ডের কাছে চলে যায়। একের পর আক্রমণ পাশাপাশি পজিশন বেস ফুটবলে দর্শনীয় ফুটবল খেলতে থাকে ব্রিটিশরা। ৩৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথম গোলের পর আরও বাড়তে থাকে আক্রমণের তেজ। অসাধারণ ভলি তে ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো সাকা। তৃতীয় গোলটি করেন রহিম স্টার্লিং। বিরতির আগে ফলাফল দাঁড়ায় ৩-০। বিরতির পরেও একই রকম আক্রমণ চলতে থাকে ৬২ মিনিটে আবারও বুকায়ো সাকা, রহিম স্টার্লিং এর বাড়ানো বল জালে জড়ান। এরপর ইংল্যান্ডের…

শুরু হলো বিশ্বকাপ, প্রথম ম্যাচেই হার কাতারের

দুবেলা, সায়ন দাসঃ বেজে গেল বিশ্বকাপের দামামা। শুরু হয়ে গেল ফুটবল প্রেমীদের সবথেকে বড়ো উৎসব। কাতারের আল বায়েত স্টেডিয়ামে অত্যন্ত সুন্দর ও জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু হলো। কাতারের সংস্কৃতি মিশে গেল দুনিয়ার দরবারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন কাতারের ফাহাদ আল কুবাইসি এবং বিটিএস খ্যাত গায়ক জংকুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও পড়ুনঃ ফিনিক্স হয়ে আর ফিরলো না ঐন্দ্রিলা! উদ্বোধনী ম্যাচেই হারের মুখ দেখলো আয়োজক দেশ কাতার। ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হলো তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক…

ফিনিক্স হয়ে আর ফিরলো না ঐন্দ্রিলা!

দুবেলাঃ ২০ দিনের লড়াই রবিবার শেষ হল। ফিনিক্স হয়ে আর ফিরতে পারলেন না ঐন্দ্রিলা। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন। তবে শেষ ১২ ঘন্টায় একাধিক হার্ট অ্যাটাকের ছোবলকে সামলে উঠতে পারলেন না ছাব্বিশ বছর বয়সী প্রতিশ্রুতিমান এই অভিনেত্রী। আরও পড়ুনঃ বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর পরিবার ও অনুরাগীদের মনে আশা জন্মাচ্ছিল, আবার লড়াই জিতে আবার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। না…

হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষাধিক টাকা

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ শুক্রবার সকালে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মের কাছে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আই পি এফ জাওয়ানরা। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে 35 লক্ষ কুড়ি হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। আরও পড়ুনঃ বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম রাজকুমার বিন্দ। তার বয়স ৩৯ বছর। তার বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে। বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চেপে হাওড়া এসেছিলেন তিনি। আরপিএস জাওয়ানরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি ওই টাকার সাপেক্ষে কোন সদুত্তর দিতে পারেনি তাই তাকে গ্রেফতার…

বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয় বাংলা স্থায়ী রাজ্যপাল হিসেবে। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর গত জুলাই মাস থেকে রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে ছিলেন লা গনেশন। এবার সেই রাজ্যপালের চেয়ারে বসতে চলেছেন প্রাক্তন আমলা সি ভি আনন্দ বোস। প্রাক্তন এই আই এ এস অফিসার জন্ম সূত্রে কেরলের বাসিন্দা। তিনি বর্তমানে মেঘাল সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। উপাচার্য থেকে মুখ্য সচিবের মতো পদের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। গত জুলাই মাসে জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ায়…

১২ বছর পর টি টোয়েন্ট বিশ্বকাপ ইংল্যান্ডের

দুবেলা, সায়ন দাসঃ ফিরলো না ১৯৯২ এর স্মৃতি। মেলবর্নে পাকিস্তানকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস ৮ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে থেমে যায়। জবাবে ইংল্যান্ড ১৯ ওভারেই রান তুলে দেয় জস বাটলারের দল। ইংল্যান্ডের হয়ে ৫২ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ১ টি, রাশিদ খান ৩ টি, স্যাম করন এবং ক্রিস জর্দন ২ করে উইকেট নেন। অপরদিকে পাকিস্তানের হয়ে ক্যাপ্টেন বাবর করেন ৩২ রান, সান মাসুদ করেন ৩৮ রান। শাহীন…