অনায়াসেই পরের রাউন্ডে আর্জেন্টিনা

দুবেলা, সায়ন দাসঃ নির্দ্বিধায় পরের রাউন্ডে যাওয়ার জন্য দরকার ছিল ৩ পয়েন্টের, ড্র করলে পড়তে হতো জটিল অংকের মুখে। কিন্তু মেসিরা অতি সহজেই গ্রুপ স্টেজের গন্ডি পার করলেন। প্রথম থেকেই খেলার চালকের আসনে বসে পরে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ চলতে থাকে। ডানদিক থেকে দি মারিয়া এবং বাঁদিক থেকে মার্কোস একুনিয়া বিপদজনক বল বাড়াতে থাকেন। তার পাশাপাশি চলতে থাকে গোলমুখী শট। তবুও গোলে বল পাঠাতে ব্যার্থ হন তারা। ৩৮ মিনিটের মাথায় মেসি কে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন পোল্যান্ডের গোলকিপার চ্যাসনি। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে দল কে এগিয়ে দিতে…

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রয়াত হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার সকালবেলা 11 টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ১১টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয়। আরও পড়ুনঃ নক আউটে ব্রাজিল ও পর্তুগাল ২০২০ সালে প্রথমবার তার মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা যায়। প্রথমবার অসুস্থ হওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। গত আগস্ট মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা মানব মুখার্জির শারীরিক অবস্থা সংকটজনক হয়। তখন তাকে বেসরকারি ভর্তি করানো হয়। সেরিব্রাল অ্যাটাক হয়…

নক আউটে ব্রাজিল ও পর্তুগাল

দুবেলা, সায়ন দাসঃ ফ্রান্স আগেই পৌঁছে গেছে নক আউটে। এবার সেই লিস্টে নাম লেখালো ব্রাজিল এবং পর্তুগাল। গতকাল স্টেডিয়াম ৯৭৪ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় সুইজারল্যান্ড। খেলার শুরু থেকেই পাসিং ফুটবল খেলে আক্রমণে যেতে থাকে ব্রাজিল। মাঝেমধ্যে কয়েকটি গোলমুখী শট ও মারে তারা কিন্তু আক্রমণের শেষ গুলো ঠিক হচ্ছিলো না। দ্বিতীয়ার্ধের খেলায় ব্রাজিল আরও কিছুটা তা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করেন কিন্তু আফসাইডের কারণে সেটি বাতিল হয়। অবশেষে ব্রাজিলের হয়ে কাঙ্খিত গোলটি করে গেলেন ক্যাসিমেরো। রদ্রিগর বাড়ানো পাস থেকে সুন্দর ভলি তে জালে…

আবারও মেসি ম্যাজিক

দুবেলা, সায়ন দাসঃ গতকাল মরণ বাচন ম্যাচে লুসানি স্টেডিয়ামে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল মেক্সিকোর। আর্জেন্টিনার প্রতিটি সমর্থকের নজর ছিল সেই এল এম ১০ এর দিকেই। মেসি তাঁদের হতাশ করলেন না। গোল করলেন এবং করালেন। দায়িত্ব নিয়ে বাধা পার করালেন। এইদিন প্রথম থেকেই আর্জেন্টিনা নিজেদের হাফে পাস খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো আক্রমণই সেরকম ডানা বাধে নি। আরও পড়ুনঃ জোড়া গোল রিচালেশনের, জয় দিয়ে শুরু ব্রাজিলের প্রথমার্ধে বল পজিশন ৭০ শতাংশের কাছে থাকলেও গোলে একটি মাত্র শট করে মেসিরা সেটাও লক্ষে ছিল না। অপরদিকে মেক্সিকো ৪৫ মিনিটের মাথায় আর্জেন্টিনার বক্সের…

জোড়া গোল রিচালেশনের, জয় দিয়ে শুরু ব্রাজিলের

দুবেলা, সায়ন দাসঃ অনবদ্য ফুটবল ব্রাজিলের। খেলার শুরু থেকেই খেলার দখল নেয় নেইমাররা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। একের পর এক আক্রমণ চলতে থাকে সার্বিয়ার বক্সে। সার্বিয়াও মাঝে মধ্যে কয়েকটি আক্রমণ করলেও তাঁদের আক্রমণ সেই অর্থে ডানা বাধেনি। ক্যাসিমেরো, রাফিইনা, ভিনিসিয়াসরা আক্রমণে গেলেও প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। আরও পড়ুনঃ জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন রোনাল্ডো দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের খেলার কোনো পরিবর্তন ঘটে না, বরং আক্রমণ আরও বাড়তে থাকে। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়ারের বাড়ানো বল থেকে রিচালেশন সহজ ট্যাপ ইনে জালে বল জড়ান। ৭৩ মিনিটে দর্শনীয় সাইড ভলিতে ফের…

জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন রোনাল্ডো

দুবেলা, সায়ন দাসঃ স্টেডিয়াম ৯৭৪ এ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়েছিল ঘানার। খেলার শুরু থেকেই বল পজিশন তাঁদের দখলে রাখেন রোনাল্ডোরা। সাজানো গোছানো ফুটবল খেলে আক্রমণে যেতে থাকে তারা। বার বার চেষ্টা করলেও গোলশুন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা ।আরও পড়ুনঃ কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে কিছুটা ছন্দে ফেরে ঘানা। গোল মুখী শট মেরে প্রমান করে যে তারা খেলা থেকে হারিয়ে যায়নি। খেলার ৬৫ মিনিটে রোনাল্ডো কে ফাউল করেন ঘানার শালীসু, রেফারি পেনাল্টির ঘোষণা করেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সি আর…

প্রেসার কুকার দিয়ে তৈরি হয়েছে গবেষণার যন্ত্র, তীব্র অর্থসংকট যাদবপুরে

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বেশ কিছুদিন ধরেই তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। কয়েকদিন আগেই উপাচার্য সুরঞ্জন দাস প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কাছে অর্থ সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। সাহায্যের জন্য জন্য রাজ্য সরকারের কাছে আপিল করেছে উপাচার্য। এদিন বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ল্যাবে দেখা গেল তার ছাপ। অর্থের অভাবে গবেষণার যন্ত্র কিনতে না পেরে প্রেসার কুকার দিয়ে তৈরি করা হয়েছে সেই যন্ত্র। আরও পড়ুনঃ কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের যে যন্ত্রটি তৈরি করা হয়েছে তার নাম ‘কন্ট্রোল এনভায়রনমেন্ট চেম্বার’। ল্যাবরেটরি এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান এই যন্ত্রটির…

কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের

দুবেলা, সায়ন দাসঃ অতি সহজেই জয় ছিনিয়ে নিলো স্পেন। খেলার শুরু থেকেই সুসংবদ্ধ ফুটবল খেলে স্পেন। পর পর চলতে থাকে আক্রমণ। তার সুবাদেই মাত্র ১১ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় তারা। গোলটি করেন ড্যানি ওলমো। ২১ মিনিটের মাথায় জর্দি এলবার মাপা ক্রস কে জালে জড়িয়ে দেন মারকো এসেন্সিও। আরও পড়ুনঃগিরিশ মঞ্চে আগুন খেলার ২৯ মিনিটে জর্দি এলবা কে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন প্রতিপক্ষ ডিফেন্ডার ডুয়ারতে। পেনাল্টি পায় স্পেন। ৩১ মিনিটের মাথায় কোস্তা রিকার গোয়ালকিপার কেইলার নাভাস কে পরাস্থ করে ব্যাবধান বাড়িয়ে দেন ফেরান টোরেস। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল…

গিরিশ মঞ্চে আগুন

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বুধবার সন্ধ্যে ছটা নাগাদ আচমকা গিরিশ মঞ্চে আগুন লাগে। ঘটনাস্থলে ছড়ায় আতঙ্ক হুরহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ফলের মধ্যে থাকা প্রত্যেক দর্শককেই নিরাপদে বের করে আনা গেছে। গিরিশ মঞ্চে নাটক দেখার জন্য উপস্থিত ছিলেন বিচারপতি অভিহিত গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু। আরও পড়ুনঃদুরন্ত জয় জাপানের আজ গিরিশ মঞ্চে সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘মেফিষ্টো’ নামে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। নাটক শুরু হতেই ঘটে বিপত্তি। হঠাৎ কালো ধোঁয়া দেখে আতঙ্কে দর্শকরা রাস্তায় বেরিয়ে আসেন। গিরিশ মঞ্চের কর্মীরা হাত লাগান আগুন নেভানোর…

দুরন্ত জয় জাপানের

দুবেলা, সায়ন দাসঃ কথায় বলে ‘ফুটবল এট ইটস ভেরি বেস্ট’ সেরকমই এক ফুটবলের নিদর্শন দেখালো জাপান। জার্মানি কে ২-১ গোলে হারালো তারা। প্রথম থেকেই জাপানের তরুণ ব্রিগেড গতিতে পিছনে ফেলছিলো জার্মানি কে। ভালো কিছু আক্রমণ ও করে তারা। কিন্তু কিছুটা খেলা গড়ানোর পর জার্মানি ছন্দে ফেরে এবং আক্রমণে যেতে থাকে। খেলার ৩১ মিনিটে জার্মানির লেফ্ট ব্যাক রাউম কে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন জাপানের গোলকিপার গন্ডা। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানি কে এগিয়ে দেন ইকাই গুন্ডয়ান। প্রথমার্ধের শেষে ফলাফল দাড়ায় জার্মানি ১, জাপান ০। আরও পড়ুনঃ     …