দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম জেলার একাংশের ওপর। জারি করা হয়েছে সতর্কতা। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বৃষ্টি। ঝড়ো হওয়ার দাপট থাকবে বলে জানা যাচ্ছে। বৃষ্টির সাথেই প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলার যে বৃষ্টিও ঝড়ের সময় তারা যেন প্রত্যেকে নিরাপদ আশ্রয় থাকে। DU AMdubela.in
Category: বড় খবর
ইডির দরবারে হাজির অভিনেতা বনি
দুবেলা, ঋত্বিকা ঘোষ : ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। ইডি তাকে জেরা করলে উঠে আসে অভিনেতা বনী সেনগুপ্তের নাম। এ বিষয়ে মুখ খুলেছেন তরুণ অভিনেতা ঋদ্ধি সেন। নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। আরও পড়ুনঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক শিক্ষক নিয়োগের দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে কুন্তল ঘোষকে। তারই ব্যাংকের নথিতে পাওয়া যায় অভিনেতা বনী সেনগুপ্তের নাম।সেই কারণে এদিন ইডির দরবারে হাজির হতে হয় বনিকে। এ বিষয়ে এক চরম সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয় হয়েছে বলে মনে করছেন ঋদ্ধি সেন। এটিকে তিনি লোভ…
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক
দুবেলা, ঋত্বিকা ঘোষ : হোলি কাটতে না কাটতেই আচমকা যেন বিনা মেঘে বজ্রপাত হল বলিউডে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পরিচালক এবং অভিনেতা সতীশ কৌশিক। দিল্লির ফার্ম হাউসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের নিকটবর্তী ফোর্টিস হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।প্রাথমিক ময়নাতদন্তে রিপোর্টে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিচালকের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে এমনই খবর জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। আরও পড়ুনঃ বনধ রুখতে কড়া নির্দেশিকা রাজ্য সরকারের মাত্র ৬৬ বছর…
বনধ রুখতে কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
দুবেলা, সায়ন দাস : ১০ ই মার্চ বকেয়া ডি এ এর দাবি কে সামনে রেখে বনধের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু সেই বনধ বানচাল করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকায় বলা রয়েছে কোনো কর্মচারী যদি উপস্থিত না থাকেন তবে তার সার্ভিস ব্রেক হবে। শো কজ করা হবে। শো কজের নোটিসের জবাব না দিলে পড়তে হবে বিভাগীয় তদন্তের মুখে। আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের বকেয়া ডি এ এর দাবি নিয়ে আন্দোলন চলছে অনেকদিন ধরেই। সেই সরকারি কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগেই ১০ ই মার্চ বনধ…
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের
দুবেলা, সায়ন দাস : বুধবার হোলির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া। মৃত্যু হলো মহাম্মদ আসিফ মন্ডল নামে এক প্রাক্তন ছাত্রের। আসিফ বেহালার বাসিন্দা। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৪ বছর। আসিফ ২০২২ সালে আর্কিটেকচারে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন। আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বেশ কিছু ছেলে মেয়ে দুপুরবেলা ঝিল পাড়ে বসে গল্প করছিলো। ঠিক তখনি ৩:১৫ নাগাদ হঠাৎই জলে পড়ে যান আসিফ। অনেক ডাকাডাকির পরেও তার সারা না মেলায় তার বন্ধুরা আশেপাশের লোকজন ডাকে। খবর পাঠানো হয় যাদবপুর থানায়। বিপর্যয় মোকাবিলা দল এসে…
সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে
দুবেলা, ঋত্বিকা ঘোষ : আজ নারী দিবস। আর এই নারী দিবসের দিনই পাঁচ জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল সিঙ্গাপুরের এক যোগ প্রশিক্ষকের উপর।জানা যাচ্ছে, সেই প্রশিক্ষক ভারতীয় বংশদ্ভুত এক ব্যক্তি। ঘটনা জন্য রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের নারী নিরাপত্তা। তেত্রিশ বছর বয়সী ওই যুবকের নাম রাজপাল সিং।অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আরও পড়ুনঃ তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত পুলিশ সূত্রে খবর,সিঙ্গাপুরের সেন্ট্রা বিজনেস জেলার তিলকায়ার স্ট্রিটে একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। গত এক বছর আগে সেখানেই প্রশিক্ষক হিসেবে…
তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত
দুবেলা, ঋত্বিকা ঘোষ : একটানা ১৯ ঘন্টার তোড়জোড় আর দিল্লি যাত্রার পর অবশেষে শেষ হল কেষ্টর হোলি খেলা। গতকাল ইডির সঙ্গে দিল্লি পাড়ি দেন অনুব্রত মন্ডল। মধ্যরাত্রি পর্যন্ত চলে বিচারসভা। অবশেষে রাউস এভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমার তিন দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১০ মার্চ পর্যন্ত অনুব্রত মণ্ডল হেফাজতে থাকবে ইডির। আরও পড়ুনঃ ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার রাতে দিল্লি নিয়ে পৌঁছানোর পরে ইডি বিচারক রাকেশ কুমার এর কাছে এই যে লাশের শুনানির আবেদন জানান। বুধবার…
দোলপূর্ণিমার দিনেই কলকাতা ছাড়তে হচ্ছে অনুব্রতকে।
দুবেলা,মৈনাক মিশ্র: কড়া পুলিশি প্রহরায় দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আগামীকাল অর্থাৎ ৭ই মার্চ অনুব্রত মণ্ডলকে আকাশ পথে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ তোড়জোড় করা হচ্ছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে আসানসোল থেকে কলকাতার যাত্রাপথে কড়া পুলিশি পাহারা দিয়ে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। কেষ্টর নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়ছে ১জন ইন্সপেক্টরের সাথে থাকবে ৩জন সাব ইন্সপেক্টর। এবং পুলিশ আধিকারিকদের সাথে থাকবে ১২জন সশস্ত্র বাহিনী অনুব্রত কে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। কি কি থাকবে কনভয়েতে অনুব্রতকে কলকাতায়…
ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
দুবেলা, সায়ন দাস : বকেয়া ডি এ নিয়ে আন্দোলন চলছে বহুদিন। আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। দিন দিন আন্দোলন তীব্রতর হচ্ছে। ঠিক এমন সময় সোমবার বিধানসভায় দাঁড়িয়ে ডি এ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “আমার মুন্ডু কেটে নিন। আমি এর থেকে বেশি ডি এ দিতে পারবো না।” আরও পড়ুনঃ জাপানে জন্মহার এর চেয়ে অধিক মৃত্যুহার! আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, “১০৫ শতাংশ হারে ডি এ দিচ্ছি। আর কত চান আপনারা? আমাকে পছন্দ না হলে আমার মুন্ডু কেটে নিন। কিন্তু এর থেকে বেশি ডি এ…
জাপানে জন্মহার এর চেয়ে অধিক মৃত্যুহার!
দুবেলা, ঋত্বিকা ঘোষ : জাপানে জন্ম হারের তুলনায় বেড়েছে মৃত্যুহার। আর সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার।এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন যে জাপানে যদি জন্মহার হ্রাসের গতি কমানো না হয় তাহলে একদিন পৃথিবী থেকে জাপানের অস্তিত্ব মুছে যাবে।এমনই আশঙ্কায় চিন্তিত জাপান সরকার। আরও পড়ুনঃ 3D অ্যাকশন নিয়ে আসছে ‘ভোলা’ পৃথিবী জুড়ে যখন অতিমারি ছড়িয়ে পড়েছিল তখন তখন থেকেই দেখা যাচ্ছিল জন্মহার হ্রাসের গতি। কারণ অতিমারি সময় অর্থনৈতিক অবস্থার অবনতির জন্য মানুষের পরিবার ছোট রাখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল।২০২২ সালে সব থেকে কম শিশু জন্মানো সর্বকালীন রেকর্ডে…
