দুবেলা, ঋত্বিকা ঘোষ : হঠাৎই হুমকির চিঠি পেলেন সালমান খান।হুমকির চিঠিটি এসেছে তার অফিসের কাজের জন্য ব্যবহৃত ইমেল এ। তবেপ্রাণে মারার তাকে কোন হুমকি দেওয়া হয়নি।হুমকি প্রেরক সালমান খানের সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছেন। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন যে তার কথামতো না চললে রীতিমতো বিপদে পড়তে হবে সালমান খানকে। আরও পড়ুনঃ ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু গত শনিবার রাতে হঠাৎই সালমানের অফিসের কাজের জন্য ব্যবহৃত ইমেইলে এই হুমকির চিঠি আসে।এই ঘটনা জানার পর মুম্বাই পুলিশে ওই হুমকি প্রেরককারী ব্যক্তিটির নামে এফ আই আর দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর তারা এই…
Category: বড় খবর
আবার আই এস এল ট্রফি আসলো ফিরে কলকাতায়
দুবেলা, সায়ন দাস : আই এস এলের নবম সিজেনের চ্যাম্পিয়ন হলো এটিকে মোহনবাগান। হায়দ্রাবাদ কে হারিয়ে ফাইনালে পৌঁছয় তারা। অন্যদিকে কেরালা কে হারিয়ে ফাইনালে জায়গা করেছিলো ব্যাঙ্গালুরু। তাই সব মিলিয়ে গোয়াতে ফুটবল প্রেমীদের উত্তেজনা ছিল ভরপুর। আরও পড়ুনঃ নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী খেলার শুরুতেই ব্যাঙ্গালুরুর শিবশক্তি নারায়ণ কে ফাউল করেন কার্ল ম্যাখিউ। চোট পেয়ে পুরো ম্যাচের জন্যই বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে মাঠে নামেন সুনীল ছেত্রী। ১২ মিনিটের মাথায় বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন রয় কৃষ্ণা। তার সুবাদে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রী পেট্রটোস।…
অসুস্থ “কারাগার” খ্যাত অভিনেত্রী তাসনিয়া!
দুবেলা, ঋত্বিকা ঘোষ : ফের অসুস্থ হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এপার বাংলা ও ওপার বাংলার বর্তমানে বেশ পরিচিত মুখ তিনি। “কারাগার” ওয়েব সিরিজ এবং “আরো এক পৃথিবী” ছবির দৌলতে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন। মঙ্গলবার তার অস্ত্রপচার হয়েছে। তবে তা বাংলাদেশে নয়। ব্যাংককের একটি হাসপাতালে তার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নিজের ইন্সট্রাগ্রামে নিজের শারীরিক পরিস্থিতি অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি। আরও পড়ুনঃ পুলিশের তৎপরতায় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্র সমাজমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন যে, “আমার জীবনের প্রথম অপারেশন এটি। তাও আবার সম্পূর্ণ অজানা একটি দেশে।…
পুলিশের তৎপরতায় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্র
দুবেলা, সায়ন দাস : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও দেখা দিলো কলকাতা পুলিশের মানবিক রূপ। এক ছাত্রকে গ্রিন করিডোর করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আবারও মানুষের মন জয় করলো কলকাতা পুলিশ। আরও পড়ুনঃ নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গতকাল অর্থাৎ ১৪ মার্চ থেকে শুরু হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রথমদিনেই এক ছাত্রের কিছুটা দেরি হয়ে যায় এবং সংশয় হয় যে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা। সেই ছাত্রের সিট পড়েছিল শ্যামবাজার থেকে মাছুয়া বাজারের যেতে রঘুমল আর্য বিদ্যালয়ে। গ্রিন করিডোর করে পৌঁছে দেন কলকাতা পুলিশের শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসি…
ডিএ আন্দোলনকারীদের শোকজ নবান্নের!
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ র দাবিতে আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারী সংগঠন ও ফেডারেশনগুলি। সংগ্রামী যৌথ মঞ্চের নামে তারা এক ছাদের তলায় এসে কলকাতার শহীদ মিনারে গত ৪৫ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে। গত ১০ই মার্চ তারা ধর্মঘটের ডাক দেয়। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যারা এই দিন অফিসে আসবেন না তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেবে সরকার। আরও পড়ুনঃ নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে বলে যে উপযুক্ত কারণ ছাড়া গড়হাজির থাকলে চাকরি জীবনের একদিন বাদ যাবে এবং একদিনের বেতন কাটা যাবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী…
নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
দুবেলা,মৈনাক মিশ্র: নিখোঁজ হাওড়া জেলার এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরিক্ষার্থীর নাম সাগরদ্বীপ ঘোষ।পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার পরীক্ষা দিতে বের হলেও কেন্দ্রে পৌঁছায়নি সাগরদ্বীপ। আরও পড়ুনঃ রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার পরিবার জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করে। কিন্তু এখনও প্রযন্ত কোনো খোঁজ মেলেনি সেই উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর।পরিবার সূত্রে জানা যায় সাগরদ্বীপ ঘোষ বাড়ি থেকে বের হয় কেন্দ্রের উদ্দেশ্যে। গুমাডিঙ্গি আমতলা মুন্সিরহাট বড়গাছিয়া হাইস্কুলে সাগরদ্বীপের সিট পড়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছায়নি সাগরদ্বীপ ঘোষ। বিষয়টি জানাজানি হওয়ার পরেই খোঁজ শুরু করে পরিবারের লোকজন।সারাদিন খোঁজাখুঁজির পরেও,খোঁজ মেলেনা ছাত্রটির।দিনশেষে পুলিশের কাছে দ্বারস্থ হয় ছাত্রটির বাবা এবং তার পরিবারের বাকি…
রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বামপন্থী রাজনীতি ছেড়ে দক্ষিণপন্থী দল কংগ্রেসের যোগ দিয়েছিলেন তরুণ বামপন্থীদের মুখ কানহাইয়া কুমার। গত দু’বছর ধরে নিষ্ঠার সাথে কংগ্রেসের কাজ করে চলেছেন। এবার সেই কংগ্রেসেই প্রমোশন হতে চলেছে কানহাইয়া কুমারের। আরও পড়ুনঃ “নাটু নাটু” রঐতিহাসিক জয় অস্কারের মঞ্চে কানহাইয়া এবার দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। কংগ্রেস সূত্রে খবর নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে জায়গা পেতে চলেছে কানহাইয়া কুমার। উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত টানা রাহুল গান্ধীর সাথে হেঁটে ছিলেন কানহাইয়াও। শুধু কানহাইয়া কুমারই নন এবার দায়িত্বভার অনেকটাই বাড়তে চলেছে তরুণ নেতৃত্বের ওপর। রাহুল গান্ধীর ইচ্ছাতেই…
ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু
দুবেলা, সায়ন দাস : রবিবার লীগ শিল্ড জয়ী মুম্বাই সিটি এফ সি কে পেনাল্টিতে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিল সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফ সি এবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ হিসাবে জায়গা করে নিলো এটিকে মোহনবাগান। আগামী ১৮ ই মার্চ গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আরও পড়ুনঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফ সির বিরুদ্ধে সেমি ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামে এটিকে। ঘরের মাঠে নিজের পছন্দের দলের খেলা দেখতে পৌঁছান বহু দর্শক। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও।…
“নাটু নাটু” রঐতিহাসিক জয় অস্কারের মঞ্চে
দুবেলা, ঋত্বিকা ঘোষ : আরআরআর এর মুকুটে এবার জুড়লো দ্বিতীয় পালক। ৯৫ তম অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেলো এস এস রাজামৌলির ‘আর আর আর’। এর আগে ১১ জানুয়ারি লস এঞ্জেলসের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এ সেরা মৌলিক গানের বিভাগে ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ‘ নাটু নাটু ‘। এবার অস্কারের মঞ্চে এক ঐতিহাসিক জয় হল ভারতের। মঞ্চে পুরস্কার নিলেন সুরকার এম এম কিরবানী এবং গীতিকার চন্দ্র বোস। আরও পড়ুনঃ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০, কিছুটা চাপে ভারত এস এস রাজামৌলির পরিচালিত এই ছবিটি ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায়।…
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০, কিছুটা চাপে ভারত
দুবেলা, সায়ন দাস : প্রথমদিনেই অজিদের খেলা দেখে বোঝা যাচ্ছিলো যে তারা রানের পাহাড় গড়ে তুলবে। প্রত্যাশামতো হলোও তাই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ৪৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের রান সংখ্যা বিনা উইকেটে ৩৬। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৪৪৪ রানে পিছিয়ে। আরও পড়ুনঃযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের ভারতে এসে প্রথম টেস্ট থেকেই পিচ নিয়ে অভিযোগ ছিল অস্ট্রেলিয়ার। তাই মনে করা হচ্ছিলো আহমেদাবাদের উইকেট ফ্লাট উইকেট হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। সেই ভাবনাই সঠিক হলো। তাই টসে জিতে অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।…
