সোনাম কাপুরের সঙ্গে ‘অ্যাপলের সিইও’ টিম কুক দেখলেন দিল্লি-কলকাতা ম্যাচ

দুবেলা নিউজঃ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল ২০২৩-এর 28তম ম্যাচটি খেলা হচ্ছে। এই ম্যাচে ডিসি টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। টসে মুখোমুখি হন ডিসি অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং কেকেআর অধিনায়ক নীতীশ রানা। তবে, কেকেআর খুব খারাপ শুরু করে কারণ তারা মাত্র ৭০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে। একই সঙ্গে অ্যাপলের সিইও টিক কুককেও স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করতে দেখা গেছে যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। Tim Cooks at IPL now. Lol, he better move all his manufacturing facility to India…

সাশ্রয়ী মূল্যে ডায়াগনস্টিকস্‌ পরিষেবা দিতে পালসে্‌র সঙ্গে হাত মেলালো নিউবার্গ

দুবেলা নিউজঃ ভারতের প্রথম সারির চারটি প্যাথোলজি ল্যাবরেটরি চেনের অন্যতম নিউবার্গ ডায়াগনস্টিকস্‌ ঘোষণা করল যে, পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তারা তাদের সুসংহত ডায়াগনস্টিক সেন্টারগুলির সংখ্যা বৃদ্ধি করার জন্য পশ্চিমবঙ্গের কলকাতার পালস্‌ ডায়াগনস্টিকস্‌-এর সঙ্গে একটি যৌথ উদ্যোগে সামিল হয়েছে। এর সেন্টারগুলিতে একসঙ্গে অতি উন্নতমানের প্যাথোলজি ও অতি উন্নত রেডিওলজি মোডালিটির সুবিধা থাকবে। উল্লেখ্য, ভারত, দক্ষিণ-আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রে নিউবার্গ ডায়াগনস্টিকসের ইতিমধ্যে ১৫০টিরও বেশি ল্যাব ও ২০০০-এর বেশি কালেকশন সেন্টার আছে। যৌথ ভাবে নতুন যে-কোম্পানি তৈরি হল তার নাম নিউবার্গ পালস্‌ ডায়াগনস্টিকস্‌। আনুষ্ঠানিক ভাবে এই যৌথ উদ্যোগ সম্পন্ন হয়েছে…

গঙ্গা পাড় মাত্র ৪৬ সেকেন্ডে

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আরো এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকলো কলকাতা শহর। গঙ্গার বুক চিঁড়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পাড় হল মেট্রো। সকাল ১০ টায় হাওড়া থেকে এসপ্ল্যানেড এর উদ্দেশ্যে পূর্ণাঙ্গ গতিতে রওনা দেয় মেট্রো। গঙ্গার গর্ভে থাকা ৫২০ মিটার টানেলটি পাড় হতে সময় নেয় ৪৬ সেকেন্ড। স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার! মুকুলের প্রসঙ্গে মমতার মন্তব্য চলতি বছরের ডিসেম্বর মাসে জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে এই ব্যবস্থা এমনটাই জানালেন কেএমআরসিএল মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এর মধ্যে পড়বে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। হাওড়া ময়দান থেকে…

ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি? জানেন কি?

দুবেলাঃ বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে আমরা ফিনল্যান্ডের নাম শুনেছি। কিন্তু ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি? প্রশ্নটি অনেককে চমকে দিতে পারে। যে দেশে এত বেকারত্ব, এত দারিদ্র্য, এত হানাহানি, সেখানে আবার সুখী রাজ্য হয় নাকি? গুরুগ্রামের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর অধ্যাপক রাজেশ কে পিলানিয়ার একটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে সুখী রাজ্য হল মিজোরাম।  পারিবারিক সম্পর্ক, জীবিকা সংক্রান্ত পরিবেশ, সামাজিক বিষয়, ধর্মীয় পরিবেশ, কোভিডের প্রভাব, রাজ্যবাসীর শারীরিক ও মানসিক অবস্থা, এই ৬টি বিষয়ের ভিত্তিতে মিজোরামকে দেশের সবচেয়ে সুখী রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। মিজোরাম হল ভারতের দ্বিতীয় রাজ্য, যেখানে ১০০ শতাংশ…

স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার! মুকুলের প্রসঙ্গে মমতার মন্তব্য

নিজেস্ব সংবাদদাতা: পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে ফিরেছিলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের ঘাসফুলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর তাঁকে সামনে রেখেই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ পদ বিজেপির কাছে যাওয়া থেকে আটকানো হয়। এবার মুকুলকে নিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা খুব স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার । বেটার টু ইগনোর। কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার । উনি তো এখনও বিজেপিতেই আছেন। মুখ্যমন্ত্রী বলেন, ওঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে । এখন কেউ যদি…

নেবো কিনা জানিনা, কে নেবে তাও জানিনা: দিলীপ ঘোষ

নিজেস্ব সংবাদদাতা: ‘নেবো কিনা জানিনা। কে নেবে তাও জানিনা।’ বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে মুকুল রায়ের প্রসঙ্গে এমনটাই জানালেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুধু মুকুল রায়ই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। মুকুল রায়ের বিজেপি-তে যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নেবো কিনা জানিনা। কে নেবে তাও জানিনা। ওর মধ্যে আর কিছু বাকি নেই। নিয়ে কার লাভ তাও ঠিক নেই। পার্থ বলে দল আমার সঙ্গে আছে। আছে কি আদৌ? মুকুল বলছে আমি ওর…

আগামিকাল আমি প্রমাণ করে দেব, অপেক্ষা করুন: শুভেন্দু

নিজেস্ব সংবাদদাতা: অমিত শাহকে ফোন করার প্রসঙ্গে ইস্তফার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জের ট্যুইটে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু লেখেন, আগামিকাল আমি প্রমাণ করে দেব। অপেক্ষা করুন। ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! এর আগে আপনি প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বলেছিলেন। এবার সেই অবমাননাকর শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার করেছেন। দিল্লিতে ফোন করার জন্য আপনি একটি ল্যান্ডলাইন ব্যবহার করেছেন। আমি ঠিক সময়মতো তা ফাঁস করব। আগামিকাল মুখের ওপর জবাব পাওয়ার জন্য তৈরি থাকুন। মঙ্গলবার সিঙ্গুরে বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী দাবি…

অমর্ত্য সেনকে জমি খালি করার নোটিশ বিশ্বভারতীর

দুবেলাঃ এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি খালি করার নোটিশ দিল নোবেলজয়ী অমর্ত্য সেনকে। ১৫ দিন অর্থাৎ ৬ মে-র মধ্যে জমি ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছে বিশ্বভারতী। নয়তো তাঁকে বল প্রয়োগ করে উচ্ছেদ করতে বাধ্য হবে বিশ্বভারতী। এমনই বিস্ফোরক নোটিশ জারি হয়েছে বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের পক্ষ থেকে ৷ এই মুহূর্তে অধ্যাপক অমর্ত্য সেন বিদেশে ৷ তাঁর অনুপস্থিতিতে শান্তিনিকেতনে প্রতীচী বাড়ি বেদখল হয়ে যেতে পারে এই সংক্রান্ত একটি মামলা চলছে বোলপুরে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে৷ মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত প্রতীচী বাড়ির চত্বরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শান্তিনিকেতন থানাকে নির্দেশ দিয়েছেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৷ অমর্ত্য সেন…

প্রচণ্ড গরমে ঘর ঠান্ডা রাখতে যা করতে পারেন

বৈশাখের দাবদাহে প্রকৃতি পুড়ছে। তীব্র গরমে দৈনন্দিন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যেমন প্রচণ্ড রোদের উত্তাপ, তেমনি রাতেও গরমের তীব্রতায় মুশকিল হয়ে পড়েছে ঘুমানো। এসি ব্যবহার সম্ভব না হলে গরমে কীভাবে ঘর ঠান্ডা রাখবেন? এই আবহাওয়ায় স্বস্তি পেতে জেনে নিন কিছু টিপস। ঘরে কোনোভাবেই রোদ ঢুকতে দেবেন না। এজন্য জানালায় ভারি ও গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। এছাড়া ঘরে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে কোনও জানালা থাকলে সেটা রোদ ওঠার আগেই বন্ধ করে দিন। জানালার পাশে গাছ রাখুন। এছাড়া ঘরের বিভিন্ন জায়গায় গাছ রাখতে পারেন। ঘর শীতল থাকবে। ঘরে ভেন্টিলেটর থাকলে…

যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার আলভেসের

যৌন হয়রানির অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন দানি আলভেস। কারাবন্দি অবস্থায় কয়েক মাস থাকার পর এবার ভিন্ন তথ্য দিয়েছেন তিনি। অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার দাবি, সেটা হয়েছে দু’জনের সম্মতিতে! ডিসেম্বরে বার্সেলোনার নাইট ক্লাবে ঘটে যাওয়া ওই ঘটনায় ২০ জানুয়ারি থেকে বিনা জামিনে জেল খাটছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার। এতদিন সাক্ষ্য না বদলালেও সোমবার বিচারকের সামনে নতুন ভাষ্য উপস্থাপন করেছেন। যে বিচারক তদন্তের কাজটি করছেন, তার কাছে নিজের সাক্ষ্য তুলে ধরতে অনুরোধ করেছিলেন আলভেস নিজেই। তার আইনজীবী পরে বিবৃতিতে জানিয়েছেন আসল কারণ,…