দুবেলাঃ শক্তির আরাধনায় খিদিরপুর ভুকৈলাসের “শক্তি সংঘ”। এই বছর ৭৪বছরে পদার্পণ করল এই পুজো। উদ্যোক্তারা জানান, তখন এই পাড়ায় সেরকম কোনো পুজো হত না। পাড়ার কয়েকজন মিলে উদ্যোগ নেন শ্যামা মায়ের পুজো করবেন তাঁরা। সেই থেকে শুরু হয় মায়ের পুজো। দেখতে দেখতে ৭৪বছরে পদার্পণ করল এই পুজো। ক্লাবের এক সদস্য জানান, সমস্ত নিয়ম, রীতি নীতি মেনেই মায়ের পুজো করা হয়। পাড়ার মা, বোনেরা পুজোর সমস্ত জোগাড় করেন। একসঙ্গে অঞ্জলি দেওয়া, একসঙ্গে বসে ভোগ খাওয়া, এক কথায়, মায়ের এই পুজোয় মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ…
Category: বড় খবর
এ এক অন্য পুলিশের অজানা গল্প!
দুবেলাঃ কলকাতা মহানগরীর বুকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের নানাভাবে নিঃশব্দে কতকাজ করে চলেছেন। এই ধরুণ রক্ষকের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। তেমনই কলকাতা পুলিশের সার্জেন্ট ওয়াসিম বারি নিজের দায়িত্ব অনুযায়ী প্রতিদিন এই মহানগরীর বুকের যানচলাচল সচল রাখার কাজ করেন। এটাতো তার দায়িত্ব, কিন্তু তিনি একধারে কখন ফুটপাতে বসবাসকারী ছেলেমেয়েদের পড়াশোনায় মগ্ন আবার কখন সে কবিতা লেখা বা কবিতা নিয়ে বই প্রকাশ। শুধু কবিতার বই নয় তার ঝুলিতে রয়েছে একাধিক বই। যেমনঃ ১- শরৎ সাঝেঁর কথকতা ২- ব্লাটান্ট বিউটি ৩- পেহেচান ৪- হাঁও ম্যাঁও খ্যাঁও/বাশিঁ ম্যে বাজাও ৫- মোটর ভেহিক্যালস এক্ট…
জন্মদিনের আগে কেদারনাথে ঋষভ পন্থ
দুবেলা: আজ ২৬ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ঋষভ পন্থ। জন্মদিনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার তিনি পুজো দিতে পৌছে গিয়েছিলেন কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে। প্রায় ১বছর আগে ঘুরতে যাওয়ার সময় গাড়ি চালাতে গিয়ে বিশাল দুর্ঘটনায় সম্মুখীন হতে হয়। তারপর নদীর জল অনেক বয়ে গেছে। তাকে ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয় এই দুর্ঘটনার জন্য। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিলে তিলে নিজেকে আবার তৈরি করছে জাতীয় দলের ফিরতে। সামনেই বিশ্বকাপ। তার আগে নিজেকে পুনরায় মাঠে ফিরতে কোন খামতি রাখছেন না ঋষভ। জন্মদিনের আগের…
একটি ছোট্টো শিশু গাছ থেকে বটবৃক্ষ হওয়ার গল্প
দুবেলাঃ প্রতিবছর Utopians নামক একটি গ্রুপের চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। এই গ্রুপ, যা 2020 সালে মারণ করোনার সময় প্রথম বারের মত অত্যন্ত বিশেষ একটি চিত্র প্রদর্শনী আয়োজন করে, উপস্থিত থাকা ছিল বিশিষ্ট অতিথি সুরকার, গীতিকার প্রসেন, সুমন সাহা, এবং সৈকত মন্ডলের নেতৃত্বে। এই গ্রুপের উদ্দেশ্য হলো প্রতিবছর বেশ কিছু আঁকিয়েদের নিয়ে কাজ করা, যারা নিজেদের শৈল্পিক দক্ষতা বাইরে সেভাবে প্রকাশ করতে পারেন। 2021 সাল থেকে এই গ্রুপ বাইরের শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী আয়োজন করে এবং নিজেদের পরিচিতি বানাতে চেষ্টা করে বাইরের জগতের কাছে। এই বছরের চিত্র প্রদর্শনীর…
হাতের হাতে কর্ণাটক, বিপর্যস্ত পদ্ম
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ ২০১৮ সালের শেষ কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি জোট করে সরকার গঠন করেছিলো এবং প্রধান বিরোধী দল হিসেবে কর্ণাটক বিধানসভায় গিয়েছিল কংগ্রেস। কিন্তু এই নির্বাচনে শেষ হাসি হাসলো কংগ্রেসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির তাবর-তাবর নেতারা জান লড়িয়ে দিয়েছিল কর্নাটকে ধরে রাখার জন্য। কিন্তু কর্নাটকের মানুষেরা হাতেই ভরসা রাখলেন। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের গণনার দিন সকাল থেকেই যে ট্রেন্ড দেখা যাচ্ছিল প্রথম থেকেই অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেস। বেলা বাড়ার সাথে সাথেই পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে গিয়ে বিজেপি অনেকগুলি সিটে এগিয়ে যায়। কিন্তু দিনের…
অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে পুনঃবিবেচনার আর্জি জানালেন অভিষেক
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন “সিবিআই চাইলে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারে”। এই নির্দেশের পুনঃবিবেচনার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের দিনই এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, ” অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? তদন্তকারী সংস্থা যে কোন কাউকেই জিজ্ঞাসাবাদ করতেই পারে”। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। তার আগেই আদালতের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পুনঃ বিবেচনার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। DU AMdubela.in
ইমরানকে মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারিকে বেআইনি বলে আখ্যা দিলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া নির্দেশ দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত। এবং তাকে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্টের জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ইমরান খানকে। মঙ্গলবার ইসলামাবাদ আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করানো হয়। সেই মামলার শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আজ রায়দান করে। বিচারপতিরা তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। শুনানি চলাকালী ইমরান বিচারপতিদের উদ্দেশ্যে বলেন,” গত ২৪ ঘন্টায়…
চলতি মাসেই মাধ্যমিকের রেজাল্ট
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আগামী ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। বুধবার নিজের টুইটারে এমনটাই জানালেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে , শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার হওয়ার আড়াই মাসের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। ১৯শে মে সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রথম ১০ জনের নাম ঘোষণা করা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে। তারপর বেলা ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পাবে। নিজের রোল নাম্বার ও জন্ম তারিখ ওয়েবসাইটে দিলেই দেখা যাবে রেজাল্ট। DU AMdubela.in
বেথুনের মুকুটে প্রথম ‘বঙ্গরত্ন’
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ ভারতের নারী শিক্ষার প্রথম মাইলফলক এই বাংলার মাটিতেই পরে। বাংলার প্রথম মহিলা স্কুলের ১৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “আজকের দিনে নারী শিক্ষা সমাজেরই একটা অংশ হিসেবে উল্লেখিত হয়। কিন্তু আজ থেকে ১৭৫ বছর আগে নারী শিক্ষার কথা চিন্তা করাও যথেষ্ট দূরবীসহ ছিল। সেই সময়ে নারীশিক্ষার বিষয় পথ দেখিয়েছিল বেথুন স্কুল।” ১৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বেথুন স্কুলকে ‘বঙ্গরত্ন’ সম্মান প্রদান করল পশ্চিমবঙ্গ সরকার। বেথুন স্কুলের প্রধানশিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য এই…
গরুপাচার কাণ্ডে শ্রীঘরে অনুব্রত কন্যা
দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত বুধবার অনুব্রত কন্যার সুকন্যাকে গরু পাচার কাণ্ডের জন্য দিল্লি থেকে গ্রেপ্তার করে ইডি। আজ দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল তাকে। সূত্রের খবর, বয়ানে অসংগতির ফলে গ্রেপ্তার করা হয়েছে সুকন্যা কে।আগামী শনিবার পর্যন্ত ইডির হেফাজতেই রাখা হবে সুকন্যা কে। গত ৯ মাস আগে গ্রেপ্তার হয় অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন।এরপরও বারংবার ইডির দরবারে হাজির হতে হয় সুকন্যাকে।সেরকমই গত বুধবার দিল্লিতে ইডি র দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন সুকন্যা। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ানে অসংগতি ধরা পড়লে তাকে গ্রেপ্তার করা হয়। বীরভূমে সুকন্যা…
