প্রয়াত প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়

দুবেলা, রিয়া বিশ্বাসঃ বাংলার সংগীত জগতের প্রখ্যাত গায়ক সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকালে তিনি চিরতরে চলে গেলেন পৃথিবী থেকে। সকালে এস এসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৪২ সালে ২৫ জুন অভিভক্ত বাংলার বরিশালের জন্মগ্রহণ করেন তিনি। দেশ ভাগের পর প্রতুল মুখোপাধ্যায় ও তাঁর পরিবার চুঁচুড়ায় স্থায়ী হন। শৈশব থেকেই তাঁর গানের প্রতি গভীর আগ্রহ। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গল চরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ এই গকবিতায় সুরারোপ করে গানের জগতে প্রবেশ করেন তিনি। তিনি সঙ্গীতের জন্য আলাদা…

জলপাইগুড়িতে এলিফ্যান্ট টুরিজম হাব

দুবেলা, রিয়া বিশ্বাসঃ জলপাইগুড়িতে বনদপ্তরের পক্ষ থেকে নতুন উদ্যোগ। হাতিপ্রেমী মানুষ দের জন্য নতুন চমক। জলপাইগুড়ির ধূপঝোরাকে কেন্দ্র করে এলিফ্যান্ট টুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করেছে বনদপ্তর। হাতি সম্পর্কে বিশদে জানতে, এবং হাতির সঙ্গে মানুষের বন্ধুত্ব বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বনদপ্তর থেকে। আরও পড়ুনঃ গ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন এই এলিফ্যান্ট টুরিজম হাব পরিদর্শনে এসে সময় কাটাবে বহু মানুষ এটা ভেবেই পর্যটকদের জন্য পরিবেশবান্ধব কটেজ তৈরি করা হয়েছে । জঙ্গলের মাঝেই এই কটেজ। সেখানে থেকেই পর্যটকরা নদী, চা বাগান, মূর্তি, ও বনের সৌন্দর্য উপভোগ করতে…

বীরভূমের একটি বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত পরিবার

দুবেলা, রিয়া বিশ্বাসঃ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের চিৎগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাড়িতে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাফত খান নামে এক ব্যক্তির বাড়িতে এই আগুন লাগে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, একটি জ্বলন্ত মোমবাতি থেকেই আগুন লাগে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে বাড়িতে। আরও পড়ুনঃগ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন আসবাপত্র, টাকা পয়সা সহ বহু মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও , তার…

গ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন

দুবেলা, রিয়া বিশ্বাসঃ অবশেষে দীর্ঘ ৫ বছরের অপেক্ষার শেষে এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনগুলির মধ্যে সুরঙ্গের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। এবার কলকাতা মেট্রো রেলওয়ে ঘোষণা করেছে বৃহস্পতিবার থেকে মেট্রোর দুই অংশ পরিসেবা বন্ধ থাকবে। গ্রিন লাইনে সিবিটিসি সিগন্যালিং সিস্টেমের পরীক্ষার জন্য সাময়িক ভাবে এই দুই মেট্রো পরিসেবা বন্ধ রাখা হবে। আরও পড়ুনঃগৃহবধূকে খুনের অভিযোগে আটক শাশুড়ি! পরীক্ষাটি দুটি ধাপে হবে, প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী এই দুই জোড়া রুটে মেট্রো চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান…

গৃহবধূকে খুনের অভিযোগে আটক শাশুড়ি!

দুবেলা, রিয়া বিশ্বাসঃ মালদহে গৃহবধূকে খুনের অভিযোগে শোরগোল গোটা এলাকা জুড়ে। স্বামী ও শশুড়বাড়ির বিরুদ্ধে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ি থেকে। মালদহের ইংরেজ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অনন্দীপুর এলাকায় এমনি ঘটনা ঘটলো। সূত্রের খবর মৃতের নাম আমিলি বিবি (২৬)। আরও পড়ুনঃঅযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত শশুর বাড়ি থেকে তাঁকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ বাপের বাড়ির লোকেদের। ছোট্ট ৫ বছরের সন্তানের সামনেই মা কে খুন করা হয়েছে বলেও দাবি তাদের। দ্রুত থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় ছোট্ট ওই পাঁচ বছরের…

অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত

দুবেলা, রিয়া বিশ্বাসঃ অযোধ্যার শ্রী রাম জন্মভূমির মন্দিরে প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত হলেন। বুধবার লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোষ্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। গত রবিবার থেকেই চিকিৎসাধিণ ছিলেন। হাসপাতাল সূত্রে খবর ব্রেন স্টোকে আক্রান্ত হওয়ার পর তাকে SGPGI তে ভর্তি করা হয়। আরও পড়ুনঃবন দপ্তরের তৎপরতায় খাঁচাবন্দি চিতা সেখানে নিউরোলজি ওয়ার্ডের এইচডিইউ তে তিনি চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকে গমন করলেন। বৃহস্পতিবার অযোধ্যায় সরযু নদীর ধারে পুরোহিত সত্যেন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত…

মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৭ পুণ্যার্থীর

দুবেলা, রিয়া বিশ্বাসঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হল সাত পূর্ণাথীর। মঙ্গল বার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। পুলিশ সূত্রে খবর মৃতরা সবাই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জানা গেছে একটি ট্রাবেলারে করে ২৫ জন পূর্ণথী অন্ধ্রপ্রদেশ থেকে মহাকুম্ভর মেলায় গিয়েছিলো। প্রয়াগরাজে পূর্ণ স্নানের পর মঙ্গলবার ভোরবেলা ফিরছিলেন ওই পূর্ণথীরা। আরও পড়ুনঃআধুনিকতার দ্বন্দ্ব ও সত্যজিতের সিনেমা ফেরার পথে মধ্যপ্রদেশের জবলপুরে শিহোরার কাছে মোহলা ব্রিজে হটাৎ উল্টো দিক থেকে আসা সিমেন্ট ভর্তি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে ওই পূর্ণথীদের ট্রাবেলারে ও একটি চারচাকা গাড়িতে। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে…

বন দপ্তরের তৎপরতায় খাঁচাবন্দি চিতা

দুবেলা, রিয়া বিশ্বাসঃ আলিপুরদুয়ার জেলার কালচিনির চুয়াপড়া চা বাগানে ২৮ নম্বর সেকশনে বন বিভাগের কর্মীরা সফলভাবে আটক করল একটি চিতাবাঘকে। জানা গেছে কয়েকদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। যা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। চা বাগানের শ্রমিকরা দিনের বেলাতেও চিতার উপস্থিতি অনুভব করেছিল। আতঙ্কিত হয়ে তারা বন দপ্তরে খবর দেন। আরও পড়ুনঃ রাজ্যে বিদায়ের পথে শীত ! বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করে এবং চিতাবাঘটিকে ধরার জন্য একটি খাঁচা পেতে রাখে। কয়েকদিনের মধ্যে চিতা বাঘটি খাঁচায় বন্দি হয়। বাঘটিকে আটক করার সময় বন কর্মীরদের মধ্যে একজনের…

রাজ্যে বিদায়ের পথে শীত !

দুবেলা, রিয়া বিশ্বাসঃ এবারে শীতের তেমন আমেজ অনুভব করা গেল না বললেই চলে। কনকনে ঠান্ডা হাওয়া গা কাঁপা শীত তেমন কোনো কিছুরই পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের থেকে। তবে যেটুকু শীত পড়েছে এক ধাক্কায় কমে গিয়ে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দেখে অনুমান করা যায়, দক্ষিণবঙ্গ থেকে শীত এবার তাড়াতাড়ি বিদায় নেবে এটাই বোঝা যাচ্ছে। আজ মঙ্গলবার সকালের সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২২. ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪. ৮ ডিগ্রি বেশি। গতকাল অর্থাৎ সোমবার তাপমাত্রা ছিল ২৯. ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। আজ শহরের সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে…

ভারত-বাংলাদেশ সীমান্তে উর্দু ও আরবিতে সংকেত!

দুবেলা, রিয়া বিশ্বাসঃ ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি সন্দেহজনক রেডিও সংকেত ধরা পড়েছে, যা উর্দু, আরবি এবং বাংলাদেশি উচ্চারণের বাংলায় সাংকেতিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে। এই সংকেতগুলি প্রথম ধরা পড়ে গত ডিসেম্বর থেকে, বিশেষ করে মধ্যরাত ১টা থেকে ৩টার মধ্যে। হ্যাম রেডিও অপারেটররা জানিয়েছেন, সংকেতগুলির ভাষা ও শৈলী অত্যন্ত সন্দেহজনক এবং এসব বার্তা আদান-প্রদান হওয়ার পরপরই সম্প্রচারকারীরা নীরব হয়ে যাচ্ছেন। সংকেতগুলোর প্রকৃতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এগুলো কোনো বিশেষ সংগঠনের কোড ভাষা হতে পারে, যা গোপন কার্যকলাপের ইঙ্গিত দিচ্ছে।মূলত, এই সংকেত ধরা পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট, বনগাঁ এবং দক্ষিণ…