দুবেলাঃ সবারই ছুটির প্রয়োজন। প্রত্যেকের জীবনে একটা ছুটির দিন আসে, চিরকালের মত। ক্লাসরুমের রোজ নামচা, মিছিল মিটিং আর ট্র্যাফিক জ্যামের শহরে যখন দম বন্ধ লাগে, মনে হয় ছুটি নিয়ে ফিরে যাই গ্রামে। আবার নতুন করে শহরে ফিরে আসার জন্য। ক্ষণিকের ছুটির বড় দরকার পড়ে, চিরকালের ছুটিকে আর একটু পিছিয়ে দিতে। আমার পাহাড় আর জঙ্গল ঘেরা গ্রামে জীবন আছে, আর ক্যাকাফোনির শহরে জীবিকা। একদিকে পরিবার, অন্য দিকে পেশা। সেদিন আমার জীবনে ফেরার দিন, শহর ছাড়ার দিন। তবে কদিন ধরেই মেজাজ বিগড়ে আছে । কারণ সংগত। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে 2016 সালে…
Category: বড় খবর
ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল মুর্শিদাবাদ, হাইকোর্টের আদেশে মোতায়েন BSF
দুবেলা,রিয়া বিশ্বাস: মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ এলাকায়, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৮ জন পুলিশকর্মী আহত হন। ১১৮ জনকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের অনুরোধে মোট ৭ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ও একটি সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। ট্রাফিক গার্ড ও পুলিশের একটি কিয়স্কেও ভাঙচুর চালানো হয়। সুতি অঞ্চলের সাজুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়, এবং তখনই সংঘর্ষ শুরু হয়। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, প্রথমে পুলিশ…
শেষের পথে কল্যাণী এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ
দুবেলা, অলিভিয়া মন্ডল: কল্যানী এক্সপ্রেসের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে। সোদপুর মুরাগাছা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার বিস্তৃত রোড টির কাজ শেষ, কিন্তু এখনও মুরাগাছা থেকে নিমতা প্রায় ৪ কিমি পথের কাজ এখনও বাকি। কল্যানী এক্সপ্রেস আবার বেলঘরিয়া এক্সপ্রেসের সাথে সংযুক্ত হবে সেই কাজও শুরু হয়ে গিয়েছে। আশা করা যায় এই বছরের মধ্যেই কাজ পুরোপুরি সম্পন্ন হবে। কল্যানী এক্সপ্রেস দীর্ঘ ৪৪ কিলোমিটার (২৫ মাইল) বিস্তৃত এই রোডটি কলকাতা শহরের সঙ্গে নদীয়া জেলার উপনগরী গুলির সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতায় রাস্তা টি শুরু হয়ে কল্যানী অবধি প্রসারিত হয়েছে।…
শহরের বুকে এক টুকরো ফুসফুস সুভাষ সরোবর
দুবেলা , অনীশ মালঃ ইট-পাথরের মোড়া শহরের আনাচেকানাচে লুকিয়ে থাকা একটুখানি বনানী কিংবা জলাশয় ঘিরে ছড়িয়ে আছে বেশ কিছু সবুজ স্বাসের সন্ধান। আমাদের অতি পরিচিত রবীন্দ্র সরোবরের মতই পূর্ব-কলকাতার বেলেঘাটায় অবস্থিত সুভাষ সরোবর পার্ক একটি, যা শহরের কোলাহল থেকে একটু স্বস্তি খুঁজে নেওয়ার আদর্শ একটি জায়গা। প্রায় ৭৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই এলাকা মূলত ‘সুভাষ সরোবর’ নামক একটি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সরোবরে শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা লক্ষ করা যায়। সকালবেলা হালকা কুয়াশার মধ্যে এই পাখিদের কলতান এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। সরোবরের চারপাশে রয়েছে সুসজ্জিত হাঁটার…
যখন প্রযুক্তি বাড়বাড়ন্ত, তখন ধর্মীয় বিশ্বাস অবিচল!
দুবেলা, দিশা সাহা মন্ডল: খড়দহে যখন গঙ্গার ঠান্ডা হাওয়া বয় তার সাথে মিশে থাকে মন্দিরের শাখধ্বনি। শহর যতই ব্যস্ত হয়ে উঠুক মন্দিরের মধ্যস্থানে দাঁড়ালে এক অন্যন শান্তির মুখোমুখি হওয়া যায়। মন্দিরটি শুধু একটি স্থাপত্য নয় এক ইতিহাস, বিশ্বাস ও অনুভবের অবিচ্ছেদ্য সমাহার। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, এই মন্দিরের সূত্রপাত হয়েছিল কয়েকশো বছর আগে। গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির ছায়া মাথায় রেখে গড়ে ওঠা এই মন্দির শুধু মাত্র ধর্মচর্চা কেন্দ্র ছিল না, এক কালে সমাজ জীবনে গুরুত্বপূর্ণ অংশ। রাসপূনিমা, দোলযাত্রা কিংবা জন্মাস্টমি। প্রতিটি উৎসবের সময় মন্দির হয়ে উঠত প্রানের মেলা। লোককথায় আছে এই মন্দিরে নাকি…
সারাদেশ জুড়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ
দুবেলা, স্বস্তিকা বিশ্বাস: ভারতের মুসলিম ধর্মীয় সম্পদ ওয়াকফ সম্পত্তির প্রশাসন সংশোধনের লক্ষ্যে গৃহীত নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সমালোচনা ও প্রতিবাদ গড়ে উঠেছে। এই আইনটি, যা বলে আধুনিকীকরণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির যথাযথ পরিচালনার উদ্দেশ্য আছে, মুসলিম অধিকারের পক্ষে থেকে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি করেছে। আইনের ধারায় রাষ্ট্রের তত্ত্বাবধানে ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণকে জোর দেয়া হয়েছে এবং ওয়াকফ বোর্ডে অ- মুসলমান সদস্য অন্তর্ভুক্তির বিধান করা হয়েছে। সর্বপ্রথম, সংসদীয় কার্যক্রমে এই বিল পাশ করার পরেই বিভিন্ন নগরীতে বিশাল একতরফা প্রতিবাদ দেখা গেছে। দিল্লী, হায়দরাবাদ, কলকাতা, লখনই, ভোপাল ও আহমেদাবাদের পাশাপাশি উত্তরপ্রদেশের…
আশার আলো দিয়ে, ভরসা কেড়ে নেয়?
দুবেলা, শ্রদ্ধা দাস: উত্তর কলকাতার বুকে দমদম সংলগ্ন এলাকার 59 কালী চরণ ঘোষ রোডে অবস্থিত “SHBANAYAKHOSPITAL”(SHBH)” এই হাসপাতালকে নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে যেমন আধুনিকতার মাধ্যমের দ্বারা চিকিৎসা রোগীর কাছে আসার আলো দেখায়, আবার ঠিক প্রশ্ন উঠেছে স্বপ্নভঙ্গরের। উঠেছে নানা জল্পনা ও প্রশ্ন। ইতিবাচক দিক থেকে বললে এই হাসপাতালে ১০১ শয্যার আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ২৪ ঘণ্টার এমার্জেন্সি পরিষেবা (24 × 7)এবং প্যাথলজি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্সসহ একাধিক বিভাগ রয়েছে। বলতে গেলে সব রোগের চিকিৎসা এখানে হয়ে আসছে। কিন্তু ইতিবাচক দিকেও ছাপিয়ে খবরের শিরোনাম হয়ে উঠেছে নেতিবাচক দিকও। হসপিটাল এর বিরুদ্ধে উঠেছে নানা…
আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে পথে নামল SFI
দুবেলা, জুম দত্ত: কলেজেস্ট্রীট মোড়ে বাম ছাত্র সংগঠন SFI এর তরফ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বর্তমান নিয়োগ দুর্নীতির আবহে, চাকরিহারা যোগ্য শিক্ষকরা গতকাল ৯ই এপ্রিল রাজ্যজুড়ে বিভিন্ন ডিআই অফিসে বিক্ষোভ জানান। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেন। এর প্রতিবাদেই আজ পথে নামল SFI। এছাড়াও তাদের দাবি ছিল যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া, যোগ্য অযোগ্য এর তালিকা তৈরি করা। এদিন ঠিক ৩:৩০ নাগাদ কলেজস্ট্রীট এর মহাত্মা গান্ধী রোডে জমায়েত করে SFI এর নেতৃত্ব ও সদস্যগণ। উপস্থিত ছিলেন SFI এর কলকাতা জেলার সভাপতি কমরেড বর্ণনা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন…
শুল্কের আগুনে পুড়ছে মার্কিন শেয়ার মার্কেট
দুবেলা, অলিভিয়া মন্ডল: বিশ্বব্যাপী শেয়ার বাজারে মন্দার আশঙ্কা ছড়িয়ে পড়তেই সোমবার মার্কিন শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা যায়। ডাও জোন্স, নাসডাক এন্ড এসঅ্যান্ডপি ৫০০ এই তিনটি প্রধান সূচকে বড়সড় ধস নামে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আত্নক ছড়ায় ফলে তারা নিরাপদ সম্পদে বিনিয়োগের জন্য শেয়ার বিক্রি অবধি করতে শুরু করে। সোমবার মার্কিন স্টক মার্কেটে ড্যাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ (DJIA) ১২০০ পয়েন্টের বেশি পতন ঘটায় যা ৩.১৭ শতাংশ কমে দাঁড়ায় ৩৭,১০১.৮৮ পয়েন্টে। পরে সূচকটি কিছুটা ফিরে দাঁড়ালে আবার পতন ঘটতে থাকে ৩৭,৮৪৮.৪৩ পয়েন্টে পৌঁছায়, গত দিনের তুলনায় ১.২৭…
UKSSSC-এর অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
দুবেলা, দিশা সাহা: উত্তরাখণ্ড রাজ্য সরকারে বিভিন্ন দপ্তরে ২০২৫ সালের জন্য এসিসটেন্ট অ্যাকাউনটেন্ট, অফিস এসিসটেন্ট , রেকর্ড কিপার কাম সেন্টার কিপার এবং ক্যাশিয়ার কাম ডেটা অপারেটের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উত্তরাখণ্ড সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন। সংলিষ্ট পদ গুলির জন্য যোগ্য প্রাথীদের কাছ থেকে নির্ধারিত সময়সীমা মধ্যে অনলাইনে আবেদনের আহবান করা হয়েছে। উত্তরাখণ্ড রাজ্য সরকারে বিভিন্ন দফতরে শুন্য পদের জন্য নোটিস জারি করেছেন, প্রত্যেক পদের জন্য কতজন প্রার্থী আবেদন করতে পারবেন , যোগ্যতা, স্যালারি সহ যেসমস্ত কাইটেরিয় দরকার তা সরকারের তরফ থেকে নোটিস জারি করা হয়েছে। এসিসটেন্ট একাউন্ট পদে…
