দুবেলা, রিয়া বিশ্বাস: আরজিকর ঘটনার পর ফের কলেজে গণধর্ষণ। কলকাতার কসবা এলাকার এক সরকারি আইন কলেজে এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত ২৫ জুন সন্ধ্যায়, যখন কলেজ চত্বরেই এক ছাত্রীকে ক্যাম্পাসের নিরাপত্তাহীন একটি গার্ড রুমে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগে জানানো হয়েছে, এক প্রাক্তন ছাত্র, যিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি মেয়েটিকে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। ছাত্রী প্রত্যাখ্যান করে, আর এই রাজি না হওয়ার কারণেই তাঁকে ক্যাম্পাসেই আটকে রেখে ধর্ষণ করা হয়।পাহাড়ায় থাকে দুই যুবক।গোপনে তোলা ভিডিও ভাইরাল করার ভয় পর্যন্ত দেখানো…
Category: বড় খবর
ভগবানের মৃত্যু এবং জয় জগন্নাথ
মহাভারত বললেই সবার প্রথমে মনে পড়ে গান্ডিবধারী অর্জুনের কথা, যে বাল্যকালে গুরু দ্রোণাচার্যের আশ্রমে প্রথমে পাখির চোখ, দ্রৌপদীর সয়ম্বর সভায় মাছের চোখ এবং রনভূমি কুরুক্ষেত্রে শত্রুর মাথা ভেদ করেছিল। কিন্তু আরও একজন তিরন্দাজের কথা আজ বলবো যে এমন এক লক্ষ্যভেদ করেছিল যা আর কেউ পারেনি। না, আমি ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ কিম্বা একলব্যের কথা বলছি না। আমি বলছি জরা নামক ব্যাধের কথা যে হরিণের মাথা ভেবে বিষ মেশানো তির দিয়ে বিদ্ধ করেছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে, যা কিনা তাঁর মৃত্যুর কারণ হয়। না, ঠিক এটাও মূল কারণ নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তির পর মহারানী…
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি
দুবেলা, রিয়া বিশ্বাস : যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই নানান সমালোচনায় সবার আগে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র তার অসাধারণ কৃতিত্বের মাধ্যমে নজর কেড়েছেন গোটা দেশের। সফটওয়্যার ও প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি বহুজাতিক সংস্থা বেঙ্গালুরুতে নিযুক্ত করেছে তাকে। বার্ষিক প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা। এত বড় একটি প্যাকেজে একজন ছাত্রের নিয়োগ, বিশেষ করে ভারতে থেকে পাস করা একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জন্য, নিঃসন্দেহে এক বিরল সম্মানের ঘটনা। এর আগেও এমন বাইরের দেশে গিয়ে এমন চাকরি পেয়েছে অনেকেই সেখানে ১ কোটি ৮০ লক্ষ টাকা অবদি বর্ষিক প্যাকেজ ছিল। তবে ভারতের বুকে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের…
আগরপাড়ায় মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা বিধায়ক নির্মল ঘোষের
দুবেলাঃ বহুদিনের দাবি এবার বাস্তবায়িত হল পানিহাটির অন্তর্গত আগরপাড়ার মানুষের। তাদের চাহিদা মাথা রেখে এলাকার বিধায়ক নির্মল ঘোষ এলাকার আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা করেন। আরও পড়ুনঃ সত্য ঘটনা অবলম্বনে: জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ ১৯৬০ সালে পানিহাটির অন্তর্গত আগরপাড়ার দক্ষিণ প্রান্তে গঙ্গার তীরে মনোরম পরিবেশে, উত্তর কলকাতার বিশিষ্ট আইনজীবী, পরহিতৈষী ও সমাজ সেবী ভূপেন্দ্রনাথ বসুর বাগানবাড়িতে আনন্দময়ী মার আশ্রম প্রতিষ্ঠিত হয়। মা আনন্দময়ীর ১৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দময়ী আশ্রম আগরপাড়া এবং পানিহাটি মিউনিসিপালিটি উদ্যোগে মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণকল্পের আজ ভিত্তি স্থাপন হয়ে গেল আগরপাড়া তেতুলতলা বিটি রোডের সংযোগস্থলে। এই অনুষ্ঠানের…
এভারেস্ট জয় করে না ফেরার দেশে পাড়ি সুব্রত ঘোষের
দুবেলা, রিয়া বিশ্বাস: রানাঘাটের খিড়কিবাগান লেনের বাসিন্দা এবং পেশায় শিক্ষক সুব্রত ঘোষ (৫২)। এভারেস্ট শৃঙ্গ জয় করেও আর বাড়ি ফিরতে পারলেন না সুব্রত। পর্বতজয় করে ফেরার পথেই মৃত্যু হল অভিজ্ঞ এই পর্বতারোহীর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রানাঘাট থেকে শুরু করে গোটা পর্বতারোহণ মহলে। সুব্রতবাবু উত্তর ২৪ পরগনার কাপাসহাটি মিলনবিথী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে তিনি মাউন্ট রামজ্যাক, মাউন্ট ব্ল্যাক পিক, স্টক কাংরি সহ একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট…
স্কাউট ও গাইডদের ভূমিকায় প্রশংসা পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের
দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: পূর্ব রেলওয়ের উদ্যোগে আজ ফেয়ারলি প্লেসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো স্টেট কাউন্সিলের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক ও সংগঠনের প্যাট্রন শ্রী মিলিন্দ দেওউস্কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মুখ্য প্রধান কর্মী আধিকারিক ও স্টেট চিফ কমিশনার শ্রীমতী জারানি ফিরদৌসি, মুখ্য প্রধান প্রকৌশলী শ্রী বিক্রম গুপ্ত, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (EnHM) শ্রী সুদর্শন বিজয়, এবং চিফ পার্সোনেল অফিসার (অ্যাডমিনিস্ট্রেশন) ও স্টেট কমিশনার (গাইডস) শ্রীমতী জে.পি. কুসুমাকর সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। দিনের সূচনা হয় প্রার্থনার মধ্য দিয়ে। এর পরেই এক…
অপারেশন সিঁদুর নিয়ে নীরবতা: আমির খান অভিনীত সিনেমা “সিতারে জমিন পার” এর ট্রেলার নিয়ে ট্রোল
দুবেলা,সায়নী অধিকারী: আমির খানের নতুন সিনেমা “সিতারে জমিন পর”–এর ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে এবং তা ইতিমধ্যেই শিরোনামে জায়গা করে নিয়েছে। হৃদয়স্পর্শী বার্তার জন্য যেমন প্রশংসা পাচ্ছ। তেমনি বিতর্কের মুখেও পড়েছে। ২০০৭ সালের তারে জমিন পার-এর “আধ্যাত্মিক সিক্যুয়েল” হিসেবে বর্ণিত এই নতুন ছবি ডিসলেক্সিয়া থেকে ডাউন সিনড্রোম-এর প্রসঙ্গে আলোচনার দিক ঘুরিয়ে দিয়েছে। এটি গ্রহণযোগ্যতা, বিকাশ এবং মানবিক সম্পর্ক নিয়ে একটি আবেগঘন ও হাস্যরসাত্মক গল্প তুলে ধরেছে। পরিচালক আর. এস. প্রসন্ন – যিনি শুভ মঙ্গল সাবধান পরিচালনা করেছিলেন। তাঁর এই ছবিতে আমির খান অভিনয় করছেন এক রাগী বাস্কেটবল কোচের ভূমিকায়। যাকে আদালত…
যুদ্ধ না, প্রচারের জয়-জেনারেল আসিম মুনিরের হাত ধরে পাকিস্তানের সেনাবাহিনী আবার দৃশ্যপটে
দুবেলা, নেহা ব্যানার্জী: সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষে সামরিক দিক থেকে ভারত স্পষ্টভাবে এগিয়ে। ভারত সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে পাকিস্তানের সামরিক পরিকাঠামোয় ব্যাপক ক্ষতি করে, যার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা হামলা চালাতে চাইলেও বেশিরভাগই ব্যর্থ হয়। অবশেষে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তবে এই সামরিক বিপর্যয়কেও নিজের পক্ষে কাজে লাগিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ২০২৩ সালের ৯ মে সেনাবাহিনীর বিরুদ্ধে জনরোষের পর যে ভাবমূর্তি ভেঙে পড়েছিল, মুনির এবার তা পুনরুদ্ধার করেছেন ধর্মীয় আবেগ, যুদ্ধের প্রচার ও শক্তিশালী মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে। ইমরান খানের জনপ্রিয়তা ও সেনাবাহিনীর দ্বন্দ্বের প্রেক্ষাপটে মুনির সেনাবাহিনীর পছন্দের সরকার বসিয়েছেন,…
তুরস্কে শুটিং বন্ধের আহ্বান FWICE-এর
দুবেলা, মনোমিতা কুন্ডু: সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং তুরস্কের কূটনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে, ভারতের চলচ্চিত্র নির্মাতাদের তুরস্ককে শুটিং গন্তব্য হিসেবে বেছে নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। মিডিয়া ও বিনোদন জগতের ৩৬টি হস্তশিল্প এবং পেশার সঙ্গে যুক্ত কর্মীদের প্রতিনিধিত্বকারী এই শীর্ষ সংস্থা এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের প্রতি তুরস্কের ধারাবাহিক সমর্থন ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং সেই কারণেই এই সিদ্ধান্ত। FWICE এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের সার্বভৌমত্ব এবং জাতীয় অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে তারা এই আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, “ভারতীয় চলচ্চিত্র শিল্পের সকল প্রযোজক…
AI-কে গুরুত্ব দিয়ে মাইক্রোসফট ছাঁটাই করবে ৬,০০০-এর বেশি কর্মী
দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তারা প্রায় ৬,০০০ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে, যা তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির কাজের ধরন নতুনভাবে সাজানোর জন্য। মূল লক্ষ্য হলো—AI-কে ঘিরে ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী কাজের গতি ও দক্ষতা বাড়ানো। এই ছাঁটাই বিভিন্ন বিভাগে এবং দেশের ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে লিঙ্কডইনও আছে, যেটি মাইক্রোসফটের অধীনে পরিচালিত একটি জনপ্রিয় পেশাদার যোগাযোগের প্ল্যাটফর্ম। বিশেষ করে মাঝারি স্তরের ম্যানেজারদের চাকরি বেশি ঝুঁকির মুখে রয়েছে। কারণ মাইক্রোসফট এখন চায়, কম স্তরের ব্যবস্থাপনা রেখে ছোট ছোট দলে কাজ হোক,…
