আইপিএল এ নেই বুমরাহ

Spread the love

দুবেলা, সায়ন দাস : বুমরাহর না খেলাটা মুম্বই ইন্ডিয়ানস সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখের। গত কিছু বছর ধরে যেভাবে মুম্বইয়ের বোলিং এর প্রধান স্তম্ভ হয়ে ছিলেন তাতে সমর্থকদের হতাশ হওয়ারি কথা।

আরও পড়ুনঃ টুকলি রুখতে কঠোর পদক্ষেপ উচ্চমাধ্যমিক সংসদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

গুরুতর চোট রয়েছে বুমরাহর। গত পাঁচ মাস মাঠের বাইরে রয়েছেন তিনি। মাঝে শোনা যাচ্ছিলো যে তিনি চোট সারিয়ে মাঠে ফিরবেন কিন্তু তা হবে না বরং আরও অনেক দিন মাঠের বাইরেই কাটাতে হবে তাকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আইপিএল সূত্রে খবর চলতি বছরের বিভিন্ন টুর্নামেন্ট যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে অক্টোবর নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও তাকে দেখতে পাওয়ার সম্ভবনা ক্ষীণ। চোট সেরে গেলেও ফিটনেস নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ‘জেতার সম্ভবনা কম’ : দিলীপ ঘোষ

শেষবার বুমরাহ কে মাঠে দেখা গেছিলো গতবছর অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজে। তার পরেই পিঠে চোট পেয়ে ছিটকে জান দল থেকে। এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সকল ভারতীয় সমর্থকই চাইছে বুমরাহ তাড়াতাড়ি মাঠে ফিরুক।

আরও পড়ুনঃ আবারো হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে জয়ী বামপন্থী জোট

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment