ওজন কমানোর জন্য হাঁটছেন, তাহলে অবশ্যই জানুন…

Spread the love

দুবেলাঃ বাড়তি ওজন একাধিক সমস্যার কারণ। অনেকেই মনে করেন, ওজন কমাতে কম খেলেই চলবে। কিন্তু চিকিৎসকরা বলেন, এভাবে হিতে বিপরীত হতে পারে। তাই খাবার একেবারে কমিয়ে না দিয়ে খাবারের উপকরণে কাটছাঁট করা যেতে পারে৷

জিমে না গেলেও নিয়মিত হাঁটুন। তবে, এর জন্য কিছু সঠিক নিয়ম মেনে চলা জরুরি। যে জামা পরে হাঁটলে অস্বস্তি হবে, তা পরবেন না। না পরে যা আরাম দেবে তেমন কিছু পরা ভালো। আরামদায়ক ট্র্যাকপ্যান্ট পরলে ভালো।

শরীরের পুরো ভার যেহেতু পায়ের উপরে পড়ে, তাই হালকা কোনও স্নিকার্স পরলে পায়ে কোনও রকম ব্যথা হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না। সঙ্গে জলের বোতল বা পাউচ রাখবেন। তেষ্টা পেলে হাঁটার মাঝে অল্প অল্প জল খেলে শরীর হাইড্রেটেড থাকবে৷

শুরু করেই অনেকে ভাবেন যে তাড়াতাড়ি হাঁটলে ভালো হয়। তাতে ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ তাই ধীরে ধীরে হাঁটার স্পিড বাড়াবেন৷ শিরদাঁড়া সোজা রেখে হাঁটতে হবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment