ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ভি ভ্যান্স

Spread the love

দুবেলা, দিশা সাহা মন্ডল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ভি ভ্যান্স তার প্রথম ভারত সফরে শনিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। চারদিনের (২০-২৪) এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বানিজ্য চুক্তি ও শুল্ক ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ভ্যান্সের আগমনের আগে থেকেই পালম বিমানবন্দরের আশেপাশে তাকে স্বাগত জানিয়ে হোডিং লাগানো হয়। তার প্রথম ভারত সফর শুধু একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর নয় বরং এটি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে এক কুটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ, প্রযুক্তি আদান-প্রদান, প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা আর ও মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের দুই বৃহৎ গনতান্ত্রিক দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারত-আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্যাটৈজিক পার্টনারশিপ, বিনিয়োগ সুযোগ এবং জ্বালানির সহযোগিতা। ভ্যান্সের প্রধান উদ্দেশ্য হল ভারতকে একটি বিশ্বস্ত কৌশলগত অংশীদার হিসেবে আরও দৃঢ় ও ভাবে প্রতিষ্ঠিত করা যাতে ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী উষা এবং ভ্যান্সও তার পরিবারের সংযুক্তি সফরের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক আবেগ যুক্ত করেছে যা দুই দেশের মানুষের মধ্যে মানবিক সম্পর্কেও আরও গভীর করতে সাহায্য করে। নয়াদিল্লিতে সরকারি কর্মসূচির পর ভ্যান্স পরিবার সহ মঙ্গলবার জয়পুর এবং ২৩ এপ্রিল আগ্ৰায় সফর করবেন। এর পর তিনি তাজমহল দর্শন করবেন। এধরনের দর্শন ভারতের পক্ষ থেকে বিদেশি নেতাদের প্রতি আতিথেয়তার প্রতীক হয়ে উঠেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment