শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বিনিয়োগের সেরা সময়!

Spread the love

দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: বেশ অনেকদিন শান্ত থাকার পর, আবার ভালো রকম ভাবে এগোচ্ছে শেয়ারবাজার।  এর স্ঙ্গে  শেয়ার বাজারএর ভালো অবস্থা দেখে অনেক মানুষ বিনিয়োগ করার সাহস দেখাচ্ছেন। VRSK ক্যাপিটাল এর ডাইরেক্টর স্বপ্নিল আগরওয়াল জানিয়েছেন যে, এই মুহূর্তে বাজারে বেশ কয়েকটা ভালো ফান্ড ক্যাটাগরি আছে এবং তার মধ্যে ৫টি ক্যাটাগরি অন্যতম, যেখানে বিনিয়োগ করা করা যেতে পারে।

নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডঃ এই ক্যাটাগরির নিয়ে স্বপ্নিল আগরওয়াল বলেন যে এটি এমন এক ধরনের ফান্ড যেটি ছোট এবং তাড়াতাড়ি বাড়তে থাকা কোম্পানিতে নিয়োগ করে। সাধারণত এটি এমন এক ধরনের কোম্পানি যাদের ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষ ভাবে এটা সেই ধরনের বিনিয়োগকারীদের জন্য, যারা বেশ সাহস এর স্ঙ্গে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করে। এই ফান্ডের বার্ষিক ৩ বছরের রিটার্ন ২২.২১% এবং ১ বছরের রিটার্ন ০.৮৪%।

HDFC মিড ক্যাপ অপার্চুনিটি ফান্ডঃ স্বপ্নিল আগরওয়াল এর বিষয় বলেন যে এটি এমন এক ধরনের ফান্ড যা মাঝারি কোম্পানিতে বিনিয়োগ করে ,অর্থাৎ যেগুলি বাজারে প্রতিষ্ঠিত এবং এখনও বেড়ে চলছে ,তিনি আরও বলেছেন যে এই ফান্ডে বিনিয়োগ করা খুব ঝুঁকিপূর্ণ ও না আবার খুব সাধারণ ও না,যে বিনিয়োগকারী দীর্ঘ সময় এর জন্য বিনিয়োগ করতে চান এবং স্থির বৃদ্ধির আশা করেন,তাদের জন্য এই ফান্ড একদম সঠিক এই ফান্ডের ৩ বছরের বার্ষিক রিটার্ন ২৫.২৩% এবং ১ বছরের রিটার্ন ৯.৩৯%।

NIPPON ইন্ডিয়া গ্রোথ FUND: স্বপনিল আগরওয়াল জানিয়েছেন যে এটি য বড় বড় এবং মাঝারি মানের ভালো কোম্পানিগুলোর শেয়ারে টাকা বিনিয়োগ করে। এর ফলে বিনিয়োগটা বিভিন্ন স্টক এ ভাগ হয়ে যায়, আর সেটার জন্য ঝুঁকিও কিছুটা কমে যায়।

ICICI প্রুডেনশিয়াল ইক্যুইটি অ্যান্ড ডেট ফান্ড: ভিএসআরকে ক্যাপিটালের ডিরেক্টর জানিয়েছেন, এই ধরনের ফান্ড বিশেষ করে তাদের জন্য ভালো যারা নিরাপদ ও স্থির বিনিয়োগ খুঁজছেন। কারণ, এই ফান্ডের মূল্য খুব বেশি ওঠানামা করে না, ফলে ঝুঁকিও তুলনামূলকভাবে কম। ৩ বছরে গড়ে ১৯.৬২% লাভ দিয়েছে। ১ বছরে রিটার্ন হল ১১.০২% অর্থাৎ যারা কিছুটা নিরাপদ পথে থেকে ভাল রিটার্ন পেতে চান, তাদের জন্য এই ফান্ড উপযুক্ত।

AXIS ব্লুচিপ ফান্ড: সব শেষে স্বপ্নিল আগরওয়াল যে ফান্ডের সমন্ধে বলেন সেটি হলো AXIS ব্লুচিপ ফান্ড । একটি এমন এক ধরনের ফান্ড, যা মূলত বড়, পরিচিত ও শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ারে টাকা বিনিয়োগ করে অর্থাৎ যাদের বাজারে স্থায়ী অবস্থান আছে, স্বপনিল আগরওয়াল আরও জানান, এই ফান্ড বিশেষভাবে উপযুক্ত তাদের জন্য, যারা শেয়ারবাজারে একেবারে নতুন বা খুব বেশি ঝুঁকি নিতে চান না। অনেক মানুষ আছে যারা আসতে আসতে কিন্তু নিরাপদ ভাবে টাকা বাড়াতে চান, তাঁদের জন্য এই ফান্ড খুব এ উপযুক্ত হতে পারে. ২ মে, ২০২৫ পর্যন্ত এই ফান্ড ৩ বছরে গড়ে ১২.০৫%, আর ১ বছরে ৭.৯৫% লাভ দিয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment