সরকার ও আন্দোলনকারীদের বৈঠক ব্যর্থ! মহামিছিলের ডাক যৌথ মঞ্চে

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক ঠিক করেছিল রাজ্য সরকার। কিন্তু নবান্নে ডি এর এই বৈঠকে কাটলো না কোনো জট। শুক্রবার নবান্ন দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকের উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ সদস্য।
বৈঠক শেষে আন্দোলনকারীরা জানায়, ‘রাজ্য সরকার কোন সদর্থক উত্তর দিতে পারিনি। সব ক্ষেত্রেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকার কথা বলেছে তারা।’ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সরকারের সামনে তথ্য দিয়ে বলা হয় রাজ্যের তহবিলের অভাব নেই তাই সরকার চাইলে ডিএ বৃদ্ধি করতে পারে কর্মচারীদের।
নবান্নে বৈঠক শেষে যৌথমঞ্চ হুশিয়ারি দিয়ে জানায়, আগামী দিনে লাগাতার ধর্মঘট করবে সংগ্রামী যৌথ মঞ্চ। ৬ মে কলকাতায় মহা মিছিলে ডাক দিয়েছে তারা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment