রাজ্যের দাবি মেনে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবে কেন্দ্র

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ সোমবার দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসেন কেন্দ্র এবং রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ও প্রদীপ মজুমদার। মূলত সেই বৈঠক থেকেই বেরিয়ে আসে সমাধান। প্রথমবারের দিল্লি সফরেই হাসিল করেন বড়ো সাফল্য। ১০০ দিনের কাজের ন্যায্য পাওনা টাকা থেকে দিনের পর দিন রাজ্যকে বঞ্চিত করছিলো কেন্দ্রীয় সরকার। বকেয়া ছিল প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা, যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুনঃ শিয়ালদহ উড়ালপুল চিনা মাঞ্জায় গলা কাটল পুলিশকর্মীর

১০০ দিনের কাজে বাংলায় জব কার্ড প্রায় ১ কোটি ৪৪ লক্ষ্য, তারমধ্যে প্রায় ৯০ শতাংশ কার্যকরী, একটিও কার্ড ভুয়ো নয়। প্রতিটি শ্রমিককে মাসের ১৫ এর মধ্যে সরাসরি তাঁদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হতো। এত মসৃন প্রক্রিয়া হওয়া সত্ত্বেও কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করে এসেছে। কেন্দ্রের দাবি ভুয়ো লোক ঢোকানো হয়েছে। এই দাবি নিয়েই চলতে থাকে বাদনুবাদ। ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত নতুন নয়। একাধিক বার এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতি স্বরগরম হয়েছে। বিজেপি সরকার কে আক্রমণ করতে ছাড়েনি শাসক দলের নেতা মন্ত্রীরা। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এই বিষয় বরংবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ SFI কলকাতা জেলার উদ্যোগে রক্তদান শিবির

এদিন বৈঠক শেষে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বৈঠক অত্যন্ত কার্যকরী হয়েছে, কোনোরকম ভুল বোঝাবুঝির জায়গা আর নেই। এর পাশাপাশি বৈঠকে ১০০ দিনের কাজে কোন অনিয়মের অভিযোগ উঠলে এমজিএনআরইজি আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী রাজ্যকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এই প্রসঙ্গও ওঠে। এরইসঙ্গে পঞ্চদশ অর্থ কমিশনের রাজস্ব ঘাটতি বাবদ রাজ্যকে প্রায় ১২০০ কোটি টাকা দেয় কেন্দ্র।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment