পুলিশের তৎপরতায় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্র

Spread the love

দুবেলা, সায়ন দাস : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও দেখা দিলো কলকাতা পুলিশের মানবিক রূপ। এক ছাত্রকে গ্রিন করিডোর করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আবারও মানুষের মন জয় করলো কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

গতকাল অর্থাৎ ১৪ মার্চ থেকে শুরু হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রথমদিনেই এক ছাত্রের কিছুটা দেরি হয়ে যায় এবং সংশয় হয় যে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা। সেই ছাত্রের সিট পড়েছিল শ্যামবাজার থেকে মাছুয়া বাজারের যেতে রঘুমল আর্য বিদ্যালয়ে। গ্রিন করিডোর করে পৌঁছে দেন কলকাতা পুলিশের শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার

কলকাতা পুলিশের ফেইসবুক পোস্ট অনুযায়ী সকাল ৯:৫০ নাগাদ ওই ছাত্র শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে তার সমস্যার কথা জানায় এবং সঙ্গে সঙ্গে গ্রিন করিডরের নির্দেশ দেওয়া হয়। তারপরই ৯:৫৫ নাগাদ অর্থাৎ পরীক্ষা শুরুর ৫ মিনিট আগেই ২ কিলোমিটার দূরে তাকে তার পরীক্ষাকেন্দ্রে দিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ ডিএ আন্দোলনকারীদের শোকজ নবান্নের!

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment