উদ্ধবের সঙ্গে কেজরিওয়ালের বৈঠক নিয়ে জোর জল্পনা!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ একসময় ছিলেন দুর্দণ্ড প্রতাপ নেতা, এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্ব হারিয়েছেন এবং নিজের দলের মধ্যেই সংখ্যালঘু হয়ে পড়েছেন তিনি। কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্য মজবুত করতে সক্রিয় হয়েছেন তিনি। শুক্রবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠক করলেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুনঃ উৎসব মানেই রাধা হাউসিং কমপ্লেক্স

এদিন উদ্ধব ঠাকরের সাথে দেখা করতে তার বাসভবন মুম্বাইয়ের মাতোশ্রীতে যান অরবিন্দ কেজরিওয়াল। সাথে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অফ সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং। সূত্রের খবর, তাদের এই বৈঠকে আলোচনা হয় আগামী লোকসভা নির্বাচনে কিভাবে বিরোধী ঐক্যকে আরো মজবুত করে বিজেপিকে পরাস্ত কর যায়। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন উদ্ভবের ছেলে তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি টুইটারে জানান, ‘অরবিন্দজির সাথে আমাদের কথা হয়েছে। আগামীতে বেশি কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি’।

আরও পড়ুনঃ নবকল্লোল-এর নাটুকে ২৩

উদ্ধব ঠাকরের সঙ্গে এই বৈঠকের পর কেজরিওয়াল জানান,” তিনি খুব শক্ত হাতে কভিড এর সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্ব সমালেছেন। তার থেকে শিক্ষা নিয়ে আমরা দিল্লিতে তা প্রয়োগ করেছি। বিজেপির জন্য দেশের অবস্থা খুবই খারাপ। মূল্যবৃদ্ধি, বেকারি সহ নানা সমস্যায় জর্জরিত ভারত। তাই আগামী দিনে বিজেপিকে হটিয়ে, বিরোধী ঐক্যকে এক করে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিস্তর আলোচনা করলাম”।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment