অঘটনের আরেক নাম কাতার, ছিটকে গেল স্পেন

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ উরুগুয়ে, বেলজিয়াম, জার্মানির মতো জায়েন্টরা বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। ভারতীয় সময় ৮:৩০ মিনিটে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় স্পেন এবং মরোক্কো। মরোক্কো গ্রুপ পর্যায়ে ক্রোএশিয়ার সাথে ড্র করে এবং বেলজিয়াম ও কানাডা কে হারিয়ে শেষ ষোলো তে খেলতে নামে অপরদিকে স্পেন তাঁদের প্রথম ম্যাচে কোস্তা রিকা কে ৭ গোলে হারালেও জার্মানির সাথে ড্র এবং জাপানের কাছে হেরে শেষ ষোলোয় পৌছায়। তাই স্পেন, মরোক্কো সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল তবুও শেষ রক্ষা হলো না।

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়া কে হারিয়ে কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা

এদিন খেলার শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল। বলা চলে প্রথমার্ধের খেলায় স্পেনকে অনেকটাই পিছনে ফেলছিলো মরোক্কো। স্পেন চেষ্টা চালাচ্ছিলো কিভাবে পাসিং ফুটবল খেলে গোল করা যায়। দ্বিতীয়ার্ধের কোনো অন্যথা হয়নি। স্পেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে পরিবর্ত হিসেবে মাঠে আসেন মোরাতা। কিন্তু কিছুই লাভ হয়নি শেষ পর্যন্ত। স্পেন যত আক্রমণে ঝাঝ বাড়াতে থাকে মরোক্কর ডিফেন্স ততো মজবুত হতে থাকে।

https://www.facebook.com/reel/702999924786597

দু পক্ষই এমন কয়েকটি সুযোগ পায় যেখান থেকে তারা এগিয়ে যেতে পারতো। কিন্তু কোনো পক্ষই গোলের দরজা খুলতে পারেনি। স্পেন ১০০০ এর বেশি পাস খেলে, ১৩ টা শট মারে গোলে যার মধ্যে মাত্র একটি শট লক্ষে থাকে। অপরদিকে মরোক্কো ৬ টি শট নেয় ২ টি শট লক্ষ্যে থাকে। ৯০ মিনিটে খেলা গোলশুন্য থাকায় খেলা গোড়ায় এক্সট্রা টাইমে সেখানেও কেউ গোল করতে না পাড়ায় খেলায় পৌছায় পেনাল্টিতে।

আরও পড়ুনঃপ্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

পেনাল্টি তে প্রথম শট নেন মরোক্কর সাবিরি গোল করেন। পরবর্তী শট নেন স্পেনের সারাবিয়া, তিনি গোল করতে ব্যার্থ হন। পরের শটটি নেন মরোক্কর জিয়াচ, গোল করেন। পরবর্তী পেনাল্টি শটটি নেন স্পেনের সোলার, চমৎকার সেভ দেন মরোক্কর গোয়ালকিপার বোনো। মরোক্কর হয়ে পরবর্তী পেনাল্টি তে গোল করতে ব্যার্থ হন ব্যানাউন, উনাই সীমন দারুন সেভ করেন। এরপর পেনাল্টি নেন স্পেনের ক্যাপ্টেন সার্জিও বুশকেটস তার শটটিও অসাধারণ সেভ দেন বোনো। শেষ শটে গোল করে দলকে কোয়াটার ফাইনালে তোলেন হাকিমী। পেনাল্টিতে স্কোর দাঁড়ায় স্পেন ০, মরোক্ক ৩। পর্তুগাল এবং সুইজারল্যান্ডের খেলায় যারা জয়লাভ করবে তারা মুখোমুখি হবে মরোক্কর।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment