ঘূর্ণিঝড় রেমালের জেরে বাতিল একাধিক ট্রেন

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস: পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় রেমালের আগমন শুধু সময়ের অপেক্ষামাত্র। মধ্য বঙ্গোসাগরে ক্রমশ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। রবিবার মাঝরাতে বাংলাদেশে এবং দক্ষিন ২৪ পরগণায় রেমাল তান্ডব চালাবে এই আশঙ্কাই করা হচ্ছে। তাই রেমালের তান্ডব থেকে বাঁচতে সমস্ত জেলা প্রশাসন প্রস্তুত। শনিবার রাত থেকেই উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে হালকা ঝড়বৃষ্টি। খুব বেশি বিপদের মুখে যাতে না পড়তে হয় তাই ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। রবিবার রাত থেকেই হাওড়া, শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেনের সময়ও বদলানো হয়েছে।

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় চালু বিশেষ পরিসেবা , জেনে নিন

রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা অবধি বন্ধ থাকবে ট্রেন চলাচল। ওই রাতেই স্থলভাগে রেমালের আছড়ে পড়ার কথা। শনি এবং রবি এই দুদিন হাওড়া স্টেশনেরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং বাংলার সাগরদ্বীপের মাঝে দিয়ে স্থলভাগে তান্ডব চালাবে রেমাল। তখন তার গতি হবে ঘণ্টায় ১১০ কিমি থেকে ১২০ কিমি। সাময়িক ভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৩৫ কিমিও হতে পারে। শিয়ালদহ বিভাগের যেই ট্রেনগুলি বাতিল হতে চলেছে সেইগুলি হল- লক্ষীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-লক্ষীকান্তপুর, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর,এবং শিয়ালদহ/বারাসাত-হাসনাবাদ লোকাল।

আরও পড়ুন: দিল্লির শিশু হাসপাতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭ সদ্যজাত

এছাড়াও কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে। আবার, হাওড়া বিভাগের ট্রেনগুলি হল- হাওরা-ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল-হাওড়া লোকাল যেগুলি বাতিল করা হয়েছে। এবং রবিবারও ওই লাইনের একাধিক ট্রেন বাতিলের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি হাওরা-সিঙ্গুর একাধিক লোকাল বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে যে, ট্রেন বাতিলের বিষয়টি স্টেশনেই ঘোষণা করা হবে। তাই যাত্রীদের এই বিসয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনাও চেয়েছেন রেলকর্তারা।

আরও পড়ুন: বঙ্গে আছড়ে পড়তে চলেছে রেমাল, শক্তি আমফানের থেকেও বেশি

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment