অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন রিগজিন

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : প্রত্যেক পর্বতারোহী বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেন। যদিও সবার স্বপ্নটা পূরণ করার সৌভাগ্য হয় না। কারোর কারোর সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এবার এক নতুন রেকর্ড গড়লেন লাদাখের ৪২ বছরের বাসিন্দা স্কালজাং রিগজিন। বৃহস্পতিবার ভোরে শেরপা ও অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌছান। তিনি দ্বিতীয় ভারতীয় যিনি এই দুঃসাহসী কর্মকাণ্ডে সাফল্য লাভ করেছেন। এর আগেও বহু আরোহী চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন : সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো, বিস্ফোরক সিরিয়া পারভিন

মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮৮৪৮ মিটার, তার শীর্ষে অক্সিজেন ও শেরপা ছাড়া পৌঁছে প্রথম রেকর্ড তৈরি করেন ফু দোরজে ১৯৮৪ সালে। তারপরেই এই কৃতিত্ব অর্জন করেন লাদাখের রিগজিন। বৃহস্পতিবার ভোর ৪টের সময় তিনি চূড়ায় পৌঁছান। এর আগে ২০২২ সালে তিনি ভারতীয় হিসেবে শেরপা ও অক্সিজেন ছাড়া দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেন যার উচ্চতা ৮০১১ মিটার। যেই সালেই তিনি চতুর্থ উচ্চতম পর্বত শৃঙ্গ লোৎসের সামিটে বিনা অক্সিজেনে পৌঁছান। ভারতীয় হিসেবে তিনি প্রথম শেরপা ও অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা ও লোৎসে শৃঙ্গ জয় করেন।

আরও পড়ুন : নওশাদ বিজেপির বি-টিম হয়ে কাজ করছে, আক্রমন অভিষেকের

ভারতীয় সেনাবাহিনীর মেজর চিরাগ চট্টোপাধ্যায় আগের বছর লোৎসে ও এভারেস্ট জয় করেন। এই বছর তার ধৌলগিরি অভিযানের সঙ্গী ছিলেন রিগজিন। কিন্তু আবহাওয়া খারাপ থাকার ফলে রুট খোলা যায়নি। তারপরেই এভারেস্ট যাত্রার পথে অগ্রসর হন রিগজিন। কয়েকদিন অত্যন্ত ভিড় থাকার কারণে ক্যাম্প ২তে অপেক্ষা করেন তিনি। অত্যধিক ভিড়ের মধ্যে অক্সিজেন ছাড়া আরোহন বিপদজনক। মঙ্গলবার ক্যাম্প ৩ এ পৌঁছান তিনি এবং সেদিন বিকেলেই ক্যাম্প ৪ থেকে সামিটের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার বিকেলেই আবার ক্যাম্প ২তে নেমে আসেন তিনি।

আরও পড়ুন : বঙ্গে আছড়ে পড়তে চলেছে রেমাল, শক্তি আমফানের থেকেও বেশি

শেরপা ও অক্সিজেন ছাড়া অনেকেই এভারেস্ট জয় করার স্বপ্ন দেখেছে এর আগে। তাদের মধ্যে অনেকে নিখোঁজ হয়েছেন। ২০২৩ এ নিখোঁজ হন হাঙ্গেরির জিলার্দ সুহাজদা। চলতি বছরই অক্সিজেন ছাড়া এভারেস্টের শীর্ষে পৌঁছানোর পর ফেরার সময় মৃত্যু হয় দুই পর্বতারোহীর। সেনাবাহিনীর মেজর জানান এই সব মৃত্যুর খবরে ভেঙে পড়েননি রিগজিন। তার আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চির ধরেনি। তার অদম্য সাহস এবং আত্মবিশ্বাসই তাকে এই সাড়ে আট হাজারেরও বেশি উচ্চতা জয় করতে সাহায্য করেছে।

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় চালু বিশেষ পরিসেবা , জেনে নিন

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment