বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ!

Spread the love

দুবেলা,মৈনাক মিশ্র : বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের কারণে মাঝে মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পরে ভাঙাড়ে। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙ্গুড় এইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের কারণে। এবার এক তৃণমূল নেতার বিরূদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মহিলা,তার অভিযোগ ওনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন হোটেল এবং রিসোর্টে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তৃণমূল নেতা দীননাথ নস্কর।

আড়ও পড়ুনঃ আবারও বর্ষসেরা মেসি

এই ঘটনার বিরূদ্ধে ভাঙার থানায় অভিযোগ জানায় মহিলা। মহিলা এও বলেন ওই তৃণমূল নেতাকে বিয়ের কথা বললে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়ছে। মহিলার অভিযোগের ওপর ভিত্তি করে ৩৭৫ ধারায় ধর্ষণ,৪১৭ ধারায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ৫০৬ ধারায় প্রাণে মেরে ফেরার হুমকির মামলা করেন পুলিশ। স্থানীয়বাসিন্দা সূত্রে খবর ওই মহিলা কর্মসূত্রে অনেকদিন ধরেই ভাঙড়ে বসবাস করেন। কাজের সূত্রেই পরিচয় ঘটে তৃণমূল নেতা দিনানাথ নস্করের সঙ্গে। এবং তাদের মধ্য গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

আড়ও পড়ুনঃ‘জেতার সম্ভবনা কম’ : দিলীপ ঘোষ

নির্যাতিতা মহিলা জানান: আমি এইখানে কাজের সূত্রে আসার পর, পরিচয় হয় তার সাথে। এবং তিনি আমায় বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিন চার বছর কেটে যাওয়া সত্বেও তিনি রাজি হননি। এবং ওনাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে আমায় প্রাণনাশের হুমকি দেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment