সুভাষপল্লির পুজো সারা বাংলাকে পথ দেখাবে

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ সুভাষপল্লি সার্বজনীন দুর্গোৎসবের পুজো এবার ৪২ তম বর্ষে পদার্পন করলো। গত ৩১ এ জুলাই রবিবার ক্লাব প্রাঙ্গনে মহাসমারোহে খুটি পুজোর মধ্যে দিয়ে এবছর তারা তাঁদের পথ চলা শুরু করে। থিম সম্পর্কে এখনো কিছু না জানালেও তারা যে একটা বড়ো সরো চমক দিতে চলেছে সেটা আর বলার অবকাশ রাখে না। তাঁদের প্রথম টিজার – “পুজোর পালে হওয়া, এবার বিদেশ যাওয়া।” সমগ্র পরিকল্পনায় মলয় এবং শুভময়। প্রতিমা শিল্পী সৈকত বসু।

খুটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় তৎসহ উপস্থিত ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান তথা কলকাতা পৌরসংস্থার ১১ বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন ১১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা কর মজুমদার মহাশয়া, ১১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বরাজ মন্ডল মহাশয়, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী অসীম রায় চৌধুরী মহাশয় সহ সকল পল্লীবাসি।

তারা এই খুটি পুজোর পাশাপাশি একজন প্রতিবন্ধী কে হুইলচেয়ার এবং ৫০ জন মহিলাকে বস্ত্র বিতরণের মতো কর্মসূচিও গ্রহণ করেছিলেন। ১১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও পুজো কমিটির সম্পাদক সন্দীপ দাস এবং পুজো কমিটির আর এক সম্পাদক আশিস মজুমদার জানান যে, “এলাকার মানুষের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততায় তারা আনন্দিত এবং তারা আশাবাদী যে এবার সুভাষপল্লির পুজো সারা বাংলাকে পথ দেখাবে।”

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment