রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ শহরে শীত তেমন পড়লই না বলা চলে। এদিকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শহর থেকে দক্ষিনবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত কাল থেকে অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে রাজ্যের কয়েকটি জেলায়।আজ বুধবার বৃষ্টির মাত্রা আরও জোরালো হবে।

আরও পড়ুনঃ জনপ্রিয় গায়ক অনুব জৈন প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

তবে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। বুধবার সকালের তাপমাত্রা সর্বনিন্ম ২৩. ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। এদিন শহরের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালের দিকে বৃষ্টি না হলেও বেলা বাড়লে জোড়া ঘূর্ণবাতে বৃষ্টি হবে। টানা রবিবার পর্যন্ত ধক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুতে হাজার হাজার মুরগির মৃত্যু

গত মঙ্গলবার পশ্চিমের জেলাগুলোতে ঝড় ও শিলাবৃষ্টির হয়েছে বলে জানা গেছে। আজ আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে চিন্তিত কৃষকরাও। ফসলে ব্যাপক ক্ষতি হতে পারে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment