নবকল্লোল-এর নাটুকে ২৩

Spread the love

দুবেলাঃ কলকাতার ইউথ থিয়েটার গ্রুপ নবকল্লোল নিয়ে আসছে ২ টি অন্তরঙ্গ নাটক নিয়ে সাজানো একটি নাট্য সন্ধ্যা। যার নাম রাখা হয়েছে ‘নাটুকে ২৩’। আগামী ১৫ জানুয়ারি, ২০২৩ নিরঞ্জন সদন অন্তরঙ্গ স্পেসে সন্ধ্যা ৬ টা থেকে এই নাটকের ইভেন্ট শুরু হবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। থাকছে নতুন একটি অন্তরঙ্গ নাটক ‘আলেয়া’।

নবকল্লোল – এর নাট্যকর্মী অরিজিৎ সেন – এর লেখায় এবং নির্দেশনায় এই নাটকে উঠে আসবে এমন এক অভিনেত্রীর জীবন কাহিনী, যেখানে স্পট লাইটের আলোয় থাকার মোহ যে কতটা নৃশংস হয়ে উঠতে পারে, তার আভাস। পাশাপাশি থাকছে নবকল্লোল – এর আরও একটি ডার্ক কমেডি ‘ইয়ের বিয়ে’। নাটকটির নির্দেশনায় থাকছেন শিল্পী আত্রেয়ী সরকার। দুটি নাটকই স্পেস ক্রিয়েশন পদ্ধতিতে হবে। যেখানে নাটকের ফ্লোরের ছক ভাঙা ব্যবহার দেখা যাবে।

এই নাট্য সন্ধ্যায় নবকল্লোলের সদস্যরা অভিনয় করছেন, আলো করছেন এবং মিউজিকের দায়িত্বে রয়েছেন। টিম নবকল্লোল এক সঙ্গে মিলে এই ইভেন্টকে সাজিয়ে তোলার চেষ্টা করছে। থিয়েটার প্রেমী মানুষেরা তাদের এই উদ্যোগের সঙ্গী হবে বলেই বিশ্বাস নবকল্লোল পরিবারের।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment