আসানসোলে দম্পতির রহস্যজনক মৃত্যু

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত আলডি গ্রামে এক দম্পতির রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সকালে তাঁদের দুই কন্যা বাবা-মাকে ডাকতে গিয়ে ঘরের ভেতর ঢুকতেই মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে মা মালা বাউরি (৩৫), তাঁর গলা কাটা ছিল। আর ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল বাবা রূপকুমার বাউরি (৪০)-র নিথর দেহ।

ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, রূপকুমার প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন, তারপর গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করেন। তাঁদের ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:যুবভারতীতে দুরন্ত জয় মোহনবাগানের

স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতির চার কন্যা সন্তান রয়েছে। তাঁদের মধ্যে একজন বিবাহিত, বাকিরা স্কুলে পড়ে। রূপকুমার পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং মালা পরিচারিকার কাজ করতেন। পরিবারটির আর্থিক অবস্থা ভালো ছিল না এবং বিভিন্ন জায়গায় তাঁরা ঋণে জর্জরিত ছিলেন। ঋণের টাকা শোধ করতে না পারার কারণে সম্প্রতি তাঁদের মানসিক চাপ বেড়ে গিয়েছিল বলে দাবি করছেন স্থানীয়রা। পুলিশও মনে করছে, ঋণের বোঝা ও আর্থিক সংকটের কারণেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

আরও পড়ুন:গোল্ড লোনে এবার কড়াকড়ি নির্দেশ  রিজার্ভ ব্যাঙ্কের

এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া পড়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয়রা জানায় দম্পতি শান্ত স্বভাবের ছিল। তবে ঋণের দায়ে প্রায় ঝামেলা হতো দম্পতির মধ্যে। তদন্তকারিরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment