বড়সড় ধস জম্মু ও কাশ্মীরে

Spread the love

দুবেলাঃ বড়সড় ধস নামল জম্মু ও কাশ্মীরের বানিহাল এলাকায়। ধসের জেরে বন্ধ করে দিতে হল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জাতীয় সড়কের ওপর সব রকম যান চলাচল। এই মুহুর্তে ঐ জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যান চলাচল করতে না দেওয়ায় জম্মু ও কাশ্মীরের মধ্যে সড়ক পথ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

বানিহালের সহবনবাস অঞ্চলে পাহাড়ের ওপর থেকে ধস নেমেছে। ঐ এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। ঐ এলাকার দুই ধারে অপেক্ষারত যানবাহনের বিশাল একটা লাইন তৈরি হয়েছে। রাস্তার ওপর জমে থাকা পাথরের স্তূপ পরিস্কার করার কাজ চালানো হচ্ছে।

বানিহালের ধ্বসের স্তূপ হয়ত দ্রুত পরিস্কার করে রাস্তা খুলে দেওয়া হবে। তবে আবহাওয়া দফতর আগেভাগেই জানিয়ে রেখেছে, পশ্চিম হিমালয়ের আকাশে বিভিন্ন জায়গায় মেঘ জমা হয়েছে, যাতে জল রয়েছে। আগামী কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশেষ করে চলতি মাসের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ব্রিস্তি হতে পারে। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় ফের ধ্বস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment