২৬,০০০ পরিবার পথে বসলো তার জন্যে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়- সুকান্ত মজুমদার

Spread the love

দুবেলা, শ্রদ্ধা দাস (সম্পাদনা- জুম দত্ত)ঃ মাসের শুরুতেই অনেক বড়ো ধাক্কার মুখে ২৬ হাজার শিক্ষক। ৩ রা এপ্রিল সুপ্রিম কোর্টের এক রায়ে ২৬,০০০ চাকরি হারান। ২০১৬ সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠার পরে কলকাতা হাইকোর্ট ওই বছরের পুরো প্যানেল কে বাতিলের নির্দেশ দেয়। যা সুপ্রিমকোর্টও বহাল রেখেছে। আদালতের নির্দেশ পুরোনো নিয়োগ বাতিল করে ৩ মাসের মধ্যে নতুন নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

এই রায়ের দরুন হাজার হাজার শিক্ষক বেকারত্ব এর শিকার হলো। এই নিয়ে ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারের বলেন এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। তিনি বলেন শিক্ষক নিয়োগের দুর্নীতির সম্পূর্ন দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এও বলেন যে, মমতা বন্দোপাধ্যায়ের পার্টির লোকদের জন্য ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেলো। শুধুমাত্র তাদের দলের অযোগ্যরা  যাতে চাকরি না হারায় এবং যোগ্য দের চাকরি থেকে বঞ্চিত করা তার দলের লক্ষ্য। ২৬,০০০ পরিবার পথে বসলো তার জন্যে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের দলের ।

তিনি চাকরি হারা মানুষ দের কথা মাথায় রেখে প্রশ্ন করেন যারা চাকরি হারালো তারা কি করবে? কোথায় যাবে? তাদের পরিবারের সদস্যদের কী হবে? রাজ্য সরকার কেন যোগ্য আর অযোগ্য এর পৃথকীকরণ করে দিলনা, মহামান্য আদালতের সামনে। তার কথা অনুসারে এই পদক্ষেপ নিলে পরে আজ এতো মানুষ এর চাকরি হারাতে হতো না, কেবলমাত্র যারা অযোগ্য তারা এই চাকরি খোয়াতো ও যোগ্য শিক্ষকরা বহাল তবিয়তে চাকরি করত।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment