তৃণমূলকে রুখতে এক মঞ্চে বাম বিজেপি!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ এ জেনো এক উলোটপুরান, এক মঞ্চে বাম বিজেপি। যুযুধান দুই বিরোধী পক্ষ এক এক মঞ্চে আসতেই রাজ্য রাজনীতির রীতিমতো আলোড়ন করে গেছে। তাহলে কি আগামী বছর পঞ্চায়েত ভোটে একসাথে লড়বে বাম বিজেপি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুনঃ নদীয়ায় মুখমন্ত্রী, বুধবার জনসভা

পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জোট করে জিতেছে বাম বিজেপি। মোট ৬৩টি আসনের মধ্যে সবগুলোতেই জয়লাভ করেছে তারা। শাসক দলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করে ৬৩টি আসনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেয় বাম বিজেপি জোট। অন্যদিকে তৃণমূল সবকটি আসনে প্রার্থী দিতে পারিনি, উপরন্তু প্রতিদ্বন্দ্বিতা করা ৪৬ টি আসনের মধ্যে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তৃণমূলকে রুখতেই এই মঞ্চ দাবি বাম ও বিজেপি দুই শিবিরে।

আরও পড়ুনঃ শুধু ডেঙ্গি নয়, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও!

এই ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি শাসক দল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেন “রাম আর বাম আসলে এক এর থেকেই প্রমাণ হয়”। কিন্তু ওয়াকিবহাল মহলের প্রশ্ন, শুভেন্দু অধিকারীর নিজের জেলায় যদি বাম ও বিজেপি এক হয়ে শাসক দলের বিরুদ্ধে লড়াই করে, তাহলে কি আগামী বছর পঞ্চায়েত ভোটে একসঙ্গে লড়াই করবে তারা? এখন সেই দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment