প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রয়াত হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার সকালবেলা 11 টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ১১টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয়।

আরও পড়ুনঃ নক আউটে ব্রাজিল ও পর্তুগাল

২০২০ সালে প্রথমবার তার মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা যায়। প্রথমবার অসুস্থ হওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। গত আগস্ট মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা মানব মুখার্জির শারীরিক অবস্থা সংকটজনক হয়। তখন তাকে বেসরকারি ভর্তি করানো হয়। সেরিব্রাল অ্যাটাক হয় তার। কিন্তু শারীরিক অসুস্থতা নিয়েও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে যেতেন।

আরও পড়ুনঃ প্রেসার কুকার দিয়ে তৈরি হয়েছে গবেষণার যন্ত্র, তীব্র অর্থসংকট যাদবপুরে

তিনি তার সুদৈর্ঘ্য রাজনৈতিক জীবনে ছাত্র আন্দোলন থেকেই যুক্ত হন তিনি ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলার সভাপতি দায়িত্ব সামলেছেন এরপর তিনি যুব আন্দোলনের সাথে যুক্ত হন এবং রাজ্যের যুব সম্পাদক হন। তিনি সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং পরে তিনি রাজ্য সম্পাদকমন্ডলীরও সদস্য হন। এরপর ১৯৯১ সালে বেলেঘাটা কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন তিনি। তারপর থেকে ২০১১ সাল পর্যন্ত টানা বেলেঘাটার বিধায়ক ছিলেন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার দুবারের মন্ত্রী ছিলেন প্রথমবার হয়েছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী পরে পর্যটন দপ্তরের দায়িত্ব সামলেছে।

আরও পড়ুনঃ গিরিশ মঞ্চে আগুন

সিপিআইএম সূত্রে খবর, তিনি দেহদান করে গিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজ। আজ চক্ষুদানের পর পিস ওয়াল্ডে তার মরদেহ রাখা হবে এবং আগামীকাল সকাল ১০টায় বেলেঘাটার পূর্বতন জোন অফিসে, সেখান থেকে ১১টায় পার্টির রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে এবং ১২:৩০ নাগাদ ছাত্র-যুব অফিসে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপর সেখান থেকে মিছিল করে গিয়ে কলকাতা মেডিকেল কলেজে দেহদান করা হবে।

আরও পড়ুনঃ আবারও মেসি ম্যাজিক

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment