হোস্টেল নিয়ে কঠোর পদক্ষেপ যাদবপুর কর্তৃপক্ষের

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টসের পড়ুয়া স্বপ্নদ্বীপের মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল পুরো বিশ্ববিদ্যালয়। অভিযোগ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের রেগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে তার। তারপরেও হয়েছিল বহু মিটিং মিছিল, বিক্ষোভ সভা ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকেও নেওয়া হয়েছিল বহু সিদ্ধান্ত, বসানো হয়েছিল কিছু সিসিটিভি ক্যামেরাও। অনেকেই অভিযোগ করেছিল পাস করে যাওয়ার পরেও কেন হোস্টেল দখল করে বসে আছে কিছু প্রাক্তন ছাত্ররা। তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হলেও তারা তা মানেনি। এবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কঠোর সিদ্ধান্তে উপনীত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় কাটতেই গরম দক্ষিণে, বৃষ্টি উত্তরে

এবার এক কড়া পদক্ষেপ নেওয়া হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। পড়াশোনা শেষ হয়ে গেলে আর হোস্টেল দখল করে বসে থাকা যাবে না। পড়াশোনা শেষ হওয়ার পরে সাত দিন সময় দেওয়া হবে। তার মধ্যেই হোস্টেল ছেড়ে দিতে হবে। এই বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে এই বছর যারা নতুন ভর্তি হবে তাদের উদ্দেশ্যে। যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে তাদের গবেষণা শেষ হওয়ার পর সময় দেওয়া হবে এক মাস। তার মধ্যেই তাদের ঘর ছাড়তে হবে। আর পড়াশোনা শেষ হওয়ার পরে সময় পাবে সাত দিন। এই সময়সীমার অতিক্রম করে হোস্টেল দখল করে বসে থাকতে পারবে না কেউ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় রেমালের জেরে বাতিল একাধিক ট্রেন

পড়াশোনা শেষ হবার পরেও হোস্টেল দখলের ঘটনা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয় প্রচলিত আছে আরো বহু বিখ্যাত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেও। তার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্যতম। স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ডে এই সকল প্রাক্তন ছাত্রদের নাম উঠে এসেছিল বারংবার যারা পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও হোস্টেলে থাকতো। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে এখন তাই দেখার।

আরও পড়ুন : ঋতুস্রাব নিয়ে ছুঁৎমার্গ ভাঙতে উদ্যোগী SFI

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment