ভারোত্তোলনে সেরা ভারত

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের জয় জয়কার। ইতিমধ্যে ভারোত্তোলনে ভারত ঘরে তুলেছে সাত সাতটি পদক যার মধ্যে রয়েছে তিনটি সোনা দুটি রূপ ও দুটি ব্রোঞ্জ।

ভারতের স্টার ভারোত্তোলক মীরাবাঈ চানু মহিলাদের ৪৯ কেজি শ্রেণীতে, জেরেমি লাল রিনুঙ্গা পুরুষদের ৬৭ কেজি বিভাগে এবং বাংলার পুত্র অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কেজি বিভাগে যথাক্রমে স্বর্ণপদক অর্জন করেছেন। বিদ্যারানী দেবী মহিলাদের ৫৫ কেজি বিভাগে এবং সংকেত মহাদেব পুরুষদের ৫৫ কেজি বিভাগে রপোর পদক নিজেদের দখলে আনেন। এছাড়াও গুরুররাজা পূজারি পুরুষদের ৬১ কেজি বিভাগে এবং হরজিন্দর কৌর মহিলাদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

কিন্তু আজকে আমরা এনাদের যেই স্থানে দেখছি সেই স্থানে পৌঁছানোটা একদমই সহজ কাজ ছিল না তারা অনেকে অত্যন্ত দারিদ্রতাকে পিছনে ফেলে কেউ মাঠে ধান বুনে কেউ বা আবার চা-পানের দোকান সামলে আজকে ভারতের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করছে।

তাঁদের এই সফলতায় সমগ্র দেশবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি বিজয়ী ক্রীড়াবিদকে তার টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment