মা হচ্ছেন ইলিয়ানা, বাবা কে? প্রশ্ন নেটিজেনদের

Spread the love

নিউজ ডেস্কঃ বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হতে চলছেন। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি এই ঘোষণা দিয়েছেন। বাচ্চার পোশাক শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার ছোট্ট শোনামনির সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

তবে এমন খুশির খবরে, নেটিজেনরা জানতে চাচ্ছে ‘বাবা কে?’ কারণ এখনো বিয়েই করেননি এই চিত্রনায়িকা। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ইলিয়ানার সাথে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এমনকি ক্যাটরিনা, ভিকি, সেবাস্টিয়ান, ইলিয়ানাকে একসাথে ঘুরতেও দেখা গিয়েছে কিছুদিন আগে।

ইলিয়ানাকে সম্প্রতি বলিউড র‍্যাপার বাদশা’র একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। এর আগে তাকে অভিষেক বচ্চনের সাথে ‘দ্যা রেড বুল’ সিনেমাতে দেখা গিয়েছিল। কিছুদিন আগে এই অভিনেত্রী ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ সিনেমার শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন বলবিন্দর সিং জানজুয়া। এই সিনেমাতে রণদীপ হুদা এবং করণ কুন্দ্রাও অভিনয় করছেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment