এখনই শীত নয় কলকাতায়

Spread the love

দুবেলা, সায়ন দাস : দিনে রোদের ঝলকানি থাকলেও রাতের বাতাসে থাকছে কুয়াশা আর শিরশিরানি। কালী পুজোর শেষ থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিলো। ইতিমধ্যেই গত সপ্তাহের শনিবার গত দশ বছরে অক্টবরের শীতলতম দিন ছিল। তাপমাত্রার পারদ নেমেছিল প্রায় ১৯.৫ ডিগ্রির কাছে, যা পূর্ববর্তী সকল রেকর্ড ছাপিয়ে গেছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি হলেও, সোমবার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই জাঁকিয়ে শীত পরার সম্ভবনা নেই। আগামী পাঁচ ছদিন তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন হবে না। তবে বাতাসে শীতল ভাব এবং ভোরে কুয়াশা বজায় থাকবে। মূলত কলকাতায় শীত পরে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এবং ফেব্রুয়ারী মাস থেকে আবহাওয়া পরিবর্তন হয়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment