যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের

Spread the love

দুবেলা, সায়ন দাস : বুধবার হোলির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া। মৃত্যু হলো মহাম্মদ আসিফ মন্ডল নামে এক প্রাক্তন ছাত্রের। আসিফ বেহালার বাসিন্দা। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৪ বছর। আসিফ ২০২২ সালে আর্কিটেকচারে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন।

আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বেশ কিছু ছেলে মেয়ে দুপুরবেলা ঝিল পাড়ে বসে গল্প করছিলো। ঠিক তখনি ৩:১৫ নাগাদ হঠাৎই জলে পড়ে যান আসিফ। অনেক ডাকাডাকির পরেও তার সারা না মেলায় তার বন্ধুরা আশেপাশের লোকজন ডাকে। খবর পাঠানো হয় যাদবপুর থানায়। বিপর্যয় মোকাবিলা দল এসে আসিফ কে উদ্ধার করে। বিকেল ৪:২০ নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে। ডাক্তাররা সঙ্গে সঙ্গেই তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুনঃ তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত

এদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও রং খেলতে ক্যাম্পাসে এসেছিলেন পড়ুয়ারা। চারিদিক যখন রঙিন ঠিক তখনি এই ঘটনা যথেষ্ট উদ্বিঘ্ন করেছে সবাইকে। এই ঘটনা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জিব ভট্টাচার্য বলেন, ” নিরাপত্তার দিকে আমাদের আরও নজর দিতে হবে। ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে। প্রয়োজনে আরও নিরাপত্তারক্ষী বাড়াতে হবে।”

আরও পড়ুনঃ ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দুর্ঘটনা এড়াতে এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল পাড়ে অনেকবার রেলিং লাগানোর চেষ্টা হয়েছে কিন্তু পড়ুয়াদের একাংশের আপত্তিতে তা সম্ভব হয়নি। ঝিল পার ঘিরে দিলেও তা কিছুদিনের মধ্যে নষ্ট করে দেওয়া হয় বলেও একাংশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ 3D অ্যাকশন নিয়ে আসছে ‘ভোলা’

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment