কলকাতায় প্রথম আই এস এল ডার্বি, জয়ী এটিকে মোহনবাগান

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ আরও একটি কলকাতা ডার্বি জয় এটিকে মোহনবাগানের। এই নিয়ে টানা সাতটি ডার্বিতে হারের মুখ দেখলো ইস্টবেঙ্গল। এইদিন প্রথম থেকেই দুই দলকেই বেশ চনমনে এবং আক্রমণাত্মক লাগে। খেলার শুরুতেই টান টান উত্তেজনা তৈরী হয়।

প্রথমার্ধে দুই দল কয়েকটি করে সুযোগ পেলেও, শেষ পর্যন্ত খেলা ০-০ তে শেষ হয়। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলা গড়াতেই এটিকে মোহনবাগানের হুগো বুমসের দূরপাল্লার শটে ম্যাচের প্রথম গোলটি আসে। ইস্টবেঙ্গলের গোল রক্ষকের মারাত্মক ভুলেই অতি সহজেই গোল পায় এটিকে মোহনবাগান।

প্রথম গোল হওয়ার পর আক্রমণে আরও বেশি ঝাঁঝ বাড়াতে শুরু করে এটিকে মোহনবাগান, তার ফলস্বরূপ খেলার পয়শট্টি মিনিটে তারা তাঁদের দ্বিতীয় গোলটি তুলে নেয়। এটিকে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন মনবীর সিং। এরপর ইস্টবেঙ্গল চেষ্টা চালালেও এটিকে মোহনবাগানের জালে বল জড়াতে ব্যার্থ হয়। দু বছর পর ফের কলকাতায় প্রায় ৬৩ হাজার দর্শক। বহুদিন পর কলকাতা একটি ভালো ডার্বি উপভোগ করলো।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment