বীরভূমের একটি বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত পরিবার

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের চিৎগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাড়িতে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাফত খান নামে এক ব্যক্তির বাড়িতে এই আগুন লাগে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, একটি জ্বলন্ত মোমবাতি থেকেই আগুন লাগে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে বাড়িতে।

আরও পড়ুনঃগ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন

আসবাপত্র, টাকা পয়সা সহ বহু মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও , তার আগেই অবশ্য পুড়ে গেছে বহু জিনিস।ভাগ্য এটাই যে কোনো প্রাণ হানি হয়নি। তবে মূল্যবান জিনিস খোয়া যাওয়াতে দিশাহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন।

আরও পড়ুনঃঅযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত

ঘটনার জেরে রীতিমতো গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথেষ্ট সাহায্যের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment