অবশেষে মুক্ত ভারতীয় ফুটবল, নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডল : সর্বভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। নির্বাসনের ১২ দিনের মাথায় তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। তার ফলে অক্টোবরে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ভারতে হতে আর কোন বাধা থাকলো না। গত ১৪ ই আগস্ট এআইএফএফ-কে নির্বাসিত করেছিল ফিফা।

ভারতীয় ফুটবল সংস্থার কার্যকলাপে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফিফা প্রেস বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল, দ্রুত নির্বাচন সংগঠিত করতে হবে এবং সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটিকে বাতিল করতে হবে। সেইমতো আসরে নেবে পরে কেন্দ্রীয় সরকার।

গত সোমবার সুপ্রিম কোর্ট তাদের আদেশ ফিরিয়ে নেয় এবং এআইএফএফের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেওয়া হয় ফিফাকে। তার চার দিনের মাথায় নির্বাসন তুলে নিল ফিফা। আজ ফিফা প্রেস বিজ্ঞপ্তিতে সে কথা জানিয়ে দেয়।

এই সিদ্ধান্তের ফলে ভারতে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে আর কোন সমস্যা থাকল না। আগের নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজন করা হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর এটিকেমোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment