গ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ অবশেষে দীর্ঘ ৫ বছরের অপেক্ষার শেষে এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনগুলির মধ্যে সুরঙ্গের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। এবার কলকাতা মেট্রো রেলওয়ে ঘোষণা করেছে বৃহস্পতিবার থেকে মেট্রোর দুই অংশ পরিসেবা বন্ধ থাকবে। গ্রিন লাইনে সিবিটিসি সিগন্যালিং সিস্টেমের পরীক্ষার জন্য সাময়িক ভাবে এই দুই মেট্রো পরিসেবা বন্ধ রাখা হবে।

আরও পড়ুনঃগৃহবধূকে খুনের অভিযোগে আটক শাশুড়ি!

পরীক্ষাটি দুটি ধাপে হবে, প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী এই দুই জোড়া রুটে মেট্রো চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গোটা করিডরে মেট্রো পরিসেবা চলুর জন্য একটি অভিন্ন সফ্টওয়ার কার্যকর করা হবে নতুন সিস্টেমে। সিবিটিসি সিস্টেমটি একটি অত্যাধুনিক সিগন্যালিং প্রযুক্তি, যা ট্রেন পরিচালনাকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে। এই সিস্টেমের মাধ্যমে ট্রেনের গতি ও অবস্থান নিয়ন্ত্রণ করা সহজ হয়, ফলে পরিষেবার দক্ষতা বৃদ্ধি পায়। বিশ্বের বিভিন্ন উন্নত মেট্রো নেটওয়ার্কে এই প্রযুক্তি ব্যবহৃত হয়, এবং কলকাতা মেট্রোও এই সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে যাত্রীদের আরও উন্নত পরিষেবা প্রদান করতে চায়।

আরও পড়ুনঃঅযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত

সাময়িক ভাবে কিছুদিনের জন্য বহু মানুষ অসুবিধার সম্মুখীন হবে। যাতায়াতে সমস্যার সৃষ্টি হবে ।মেট্রো কতৃপক্ষ এতে দুঃখ প্রকাশ করেছে।অন্য বিকল্প পরিবহন ব্যাবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে যাত্রীদের । পরীক্ষা সম্পূর্ণ হলে গ্রিন লাইন করিডোরে মেট্রো পরিষেবা আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করা যাচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment