ইতিহাস রচনা করল “দোস্তোজী”

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : ছবি তৈরির জন্য কোনো বড় প্রোডাকশন হাউসের হাত এই ছবির মাথার ওপরে ছিল না। ছিলনা কোন নামকরা অভিনেতা। আর্থিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে কোনো হোডিং বা পোস্টার পর্যন্ত যায়নি। সিনেমা হল পেতে রীতিমতো বেগ পেতে হয়েছিল যেই ছবির আজ নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিল বোর্ডে দেখানো হল সেই ছবির ট্রেলার। কিছুদিন আগে প্রসূন চট্টোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাই ” দোস্তোজী “। ছবিটি মুক্তির পরই ঝুলিতে এসেছে বেশ কিছু পুরস্কার। দুটি বাচ্চার খুব সাধারণ বন্ধুত্বের গল্পকেই এক অন্য মাত্রা দিয়েছেন পরিচালক।এই ছবির মুখ্য চরিত্রে ছিল মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথীপুরের দুই খুদে আশিক শেখ ও আরিফ শেখ। ছবির মূল বিষয়বস্তু ছিল মুর্শিদাবাদের বাবরি মসজিদ ধ্বংসের পর এই দুই বন্ধুর জীবনে ধর্মীয় ভিন্নতার প্রভাব।

আরও পড়ুনঃ চুক্তি ভঙ্গের অভিযোগ কৌশিক সেনের বিরুদ্ধে

রবিবার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে কিছু কথা লেখেন। সেই ছবিতে রয়েছে নিউ ইয়র্কের বিল বোর্ডে দেখানো ” দোস্তোজী ” ছবির ট্রেলার। আর এই ছবির নিচে পরিচালক লিখেছেন, ” আমার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করার মতন ক্ষমতা নেই। যেখানে হলিউড বা বলিউডের খ্যাতনামা ছবিগুলির টিজার বা ট্রেলার দেখানো হয়েছে সেখানে আজ বাংলা ছবির ট্রেলার দেখানো হচ্ছে। ”

আরও পড়ুনঃ হুমকির চিঠি সালমান খানকে

ইতিমধ্যেই লন্ডনের ” ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল” এ ” আর্টস কাউন্সিল অফ ইংল্যান্ড ” থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছে। এছাড়াও জাপানের “আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ” এ ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছে এবং ” গোল্ডেন শিকা” র মতন পুরস্কার ও রয়েছে এই ছবির ঝুলিতে।

আরও পড়ুনঃ ভূমিকম্প উত্তর ভারতে, উৎসস্থল আফগানিস্তান

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment