জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, বিতর্ক বিজেপিতে!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: পর্যটকদের জন্য ভ্রমনের অন্যতম স্থান দীঘা। তবে এ যেন আলাদাই চমক এবার দিঘাতে। এমন উপচে পরা ভিড় যা আগে কখনোই দেখা যায়নি দিঘায়।প্রতিষ্ঠিত হল দিঘায় জগন্নাথ ধাম। আর এই মন্দির উদ্বোধনেই এমন ভিড়। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান সংসদ সদস্য দিলীপ ঘোষও। স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে তিনি মন্দিরে যান ও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দিলীপ ঘোষ জানান, এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক এবং অরাজনৈতিক। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই গেলাম। মন্দির দর্শন করলাম। সৌজন্য সাক্ষাৎও হল।”

তবে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটি দিলীপদার ব্যক্তিগত সিদ্ধান্ত, দল এইরকম সিদ্ধান্তের সঙ্গে একমত নয়।” অন্যদিকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে কটাক্ষ করে লেখেন, “বাংলার বিজেপির লজ্জা।”

রিঙ্কু মজুমদার বলেন, “মন্দির কি কারও একার? জগন্নাথ মন্দির তো সবার জন্য।” শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিজেপির অন্তরেই তৈরি হয়েছে মতবিরোধ, যা আগামী দিনে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে অনুমান করছে একাংশ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment