‘সিকান্দার’ সিনেমার বাদ দেওয়া দৃশ্য নিয়ে বিতর্ক

Spread the love

দুবেলা, অলিভিয়া মন্ডল: 2025 সের ঈদে মুক্তি প্রাপ্ত সালমান খানের সিকান্দার মুভির একটি দৃশ্য নিয়ে বচসা নেট দুনিয়ায়। এই দৃশ্যে কাজল আগরওয়ালের অভিনয়কে ঘিরে প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। তাদের দাবি এই দৃশ্যে অভিনেত্রীর অভিনয় দেখে আবেগপ্রবণ হয়েছেন নেট দুনিয়া, এমনকি নেটিজেনরাও আপ্লুত হয়েছে, তবে এমন দৃশ্য কিভাবে মুছে ফেলা হয় সিনেমা থেকে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা।

এই সিনের ভিডিও একজন ব্যক্তি টুইটারে শেয়ারও করেন তাতে দেখা যায় কাজল আগরয়াল সালমান খানকে অশ্রু ভেজা চোখে কিছু কথা বলেন এবং খান সাহেব তা চুপচাপ শুনছিলেন। দৃশ্য টিতে দুইজনের অভিনয়, আবেগ, সংলাপ বলা ব্যকগ্রাউন্ড মিউজিক এত তাই মনমুগ্ধকর যা বহু সংখ্যক দর্শকের মন কেড়ে নিয়েছে। অনেকের দাবি এই দৃশ্য টি বাদ দেওয়া একেবারেই উচিৎ হয়নি, এটার মাধ্যমে সিনেমার ভাব আরো বহু গুনে প্রকাশ পেতে পারত। সোশ্যাল মিডিয়া সহ বেশিরভাগ দর্শক ই এই সিনের বাদ দেওয়া বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন “এটি এতটাই আবেগপূর্ণ যে চোখে জল এসে যায় ।

এই প্রসঙ্গে সকল ভক্তরা নিজেদের আবেগ প্রকাশ করেছেন। কিন্তু ছবির ডাইরেক্টর “এ আর মুরুগদোস” দৃশ্য মুছে দেওয়ার বিষয়ে প্রত্যক্ষ কোনো কারণ জানায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে সিনেমার দৈর্ঘ্যের কারণে নাকি এই দৃশ্য মুছে ফেলা হয়েছে। তবে দৃশ্য টি ভাইরাল হওয়া প্রমাণ করে দেয় এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment