শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: উধমপুরে জঙ্গি হামলায় শহিদ নদিয়ার সেনা জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শহিদের দেহ নদিয়ার পাথরঘাটায় গ্রামের বাড়িতে আনা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মুখ্যমন্ত্রী ঝন্টু শেখের দাদাকে ফোন করে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, রাজ্য সরকার শহিদ পরিবারের পাশে আছে এবং তাঁদের পাশে থেকে সবরকম সাহায্য করবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঝন্টুর স্ত্রী ঝুমা শেখকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

ঝন্টু আলি শেখ ছয় প্যারা স্পেশ্যাল ফোর্সের হাবিলদার পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার উধমপুরের বসন্তগড় এলাকায় জঙ্গিদের গুলির লড়াইয়ে শহিদ হন তিনি। তাঁর স্ত্রী ও দুই সন্তান আগরায় সেনা ক্যান্টনমেন্টে থাকতেন। স্বামীর মৃত্যুসংবাদ পেয়ে তাঁরা দিল্লি হয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন।

শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এলাকার বহু মানুষ ভিড় করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর সরকারি চাকরির ঘোষণা শহিদ পরিবারের জন্য বড় সহায়তা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment