পাকিস্তানে আটকে পড়া BSF জওয়ান পূর্ণমকুমার সাউ-এর মুক্তি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৪ মে বুধবার, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ান পূর্ণমকুমার সাউ পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। পাঞ্জাবের অবোহর সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় তিনি ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন এবং পাক রেঞ্জার্সদের দ্বারা আটক হন।

ঘটনার পরপরই বিএসএফের পক্ষ থেকে পূর্ণমকুমার সাউ-এর নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং-এর প্রস্তাব দেয়। পাকিস্তান প্রথমে সন্দেহ করেছিল যে জওয়ানটি গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছেন, তবে জিজ্ঞাসাবাদের পর কোনও সন্দেহজনক তথ্য না পাওয়ায় তারা ভারতের সঙ্গে আলোচনায় বসে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পর, পাকিস্তান পূর্ণমকুমার সাউ-কে ভারতের কাছে হস্তান্তর করে। এই ঘটনাটি ভারতের কূটনৈতিক দক্ষতা এবং সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার একটি উদাহরণ। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে এবং জওয়ানদের প্রশিক্ষণ আরও উন্নত করা হবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment