রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বৃহস্পতিবার অর্থাৎ ২রা মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ করেন এক মহিলা, জানান তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। বৃহস্পতিবার রাত্রে রাজভবনে ৯:১০ নাগাদ এসে পৌছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হওয়ার আগেই থানায় অভিযোগ করেন মহিলাটি।

আরও পড়ুন : দলের পদ থেকে বহিষ্কৃত কুণাল ঘোষ

সাগরিকা ঘোষ তার একটি টুইটার পোস্টের মাধ্যমে জানান একজন মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যপালের বিরুদ্ধে। ওই মহিলাটি রাজভবনে সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান এবং তখন তিনি সেই মহিলার গায় আপত্তিজনক ভাবে হাত দেন। সাগরিকা ঘোষ জানান ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করা হয় রাজ্যপালের বিরুদ্ধে। লোকসভা ভোট প্রচারের সূত্রেই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাত্রে রাজভবনে থাকার সিদ্ধান্ত নেন এবং প্রচারের কাজে তিনি প্রার্থীদের সাথে কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান ও বোলপুরে শুক্রবার র‍্যালির আয়োজন করেন। এই ঘটনার সূত্রেই রাজ্যপাল জানান এটি সম্পূর্ণ মনগড়া কথা এবং এ ধরনের কথাকে তিনি কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না। তবে ঘটনাটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। সকলেই তাকে ধিক্কার জানানো শুরু করেছেন। মহিলাটি রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: একাদশ ও দ্বাদশে পড়তে পারবে মেয়েরাও, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এখন কোয়েট

পুলিশের তরফ থেকে সরকারী ভাবে কিছু জানানো হয়নি। রাজভবনের তরফ থেকেও কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। লালবাজারের উচ্চপদস্থ অফিসাররা এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় থানায় গেছিলেন।
তবে সংবিদানের অনুচ্ছেদ ৩৬১ অনুযায়ী রাস্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের শাসক দল শুক্রবার একটি মিছিলের আয়োজন করেছে।

আরও পড়ুন: ময়দানে মহিলার দগ্ধ দেহ উদ্ধার, মৃত্যু কারণ এখনো ধোঁয়াশায়

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment