প্রকাশ্যে আলিয়ার ডিপফেক ভিডিও

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস : আবার নেট দুনিয়ায় দেখা গেল ডিপফেক ভিডিও। টেকনোলজি যত উন্নত হচ্ছে ততই বাড়ছে স্ক্যাম। এর আগেও ডিপফেক ভিডিওর শিকার হন কয়েক অভিনেত্রী যেমন ক্যাটরিনা কাইফ, রাশ্মিকা মান্দানা তবে এবারে আর এক বিখ্যাত অভিনেত্রী আলিয়া ভাট-এর ডিপফেক ভিডিও ভাইরাল। এআই এর দ্বারা খুব সহজেই এই কাজ করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুনঃ হরিয়ানায় ছন্দপতন গেরুয়া শিবিরের

টেকনোলজি যে কতটা ভয়ংকর হতে পারে সেটা এই ডিপফেকের দ্বারা বোঝা যাচ্ছে। খুব সহজেই একজনের শরীরে অন্য জনের মুখ বসানো যাচ্ছে। এর পরিণতি খুবই মারাত্বক। অভিনেত্রী ক্যাটরিনা, রাশ্মিকার পর এবার আলিয়া ভাট এটির শিকার হলেন। বলা হয় রাশ্মিকা এবং ক্যাটরিনার ছবি ডিপফেকে ব্যবহারের পিছনে ছিল কোন বদ উদ্দেশ্য। কিন্তু আলিয়ার ক্ষেত্রে ব্যাপা্র টা একটু আলাদা। তাঁর ছবি ডিপফেকে ব্যবহার করেছে তার অনুরাগিরাই। ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে লাল শাড়ি এবং ব্লাউজ। তবে ভিডিওটি খতিয়ে দেখলে বোঝা যাবে যে এটি অভিনেত্রী আলিয়া ভাট নন। কেবল তাঁর মুখ ব্যবহার করা হয়েছে ওই ভিডিওতে। ভিডিওর ওপরে লেখা ছিল, পর্দার বাইরে আলিয়া ভাট। তবে সেই পোস্টেই একজন মন্তব্য করে পরিস্কার করে দেন, এই ভিডিও তাঁর নয়। অবশ্য এই ভিডিও নিয়ে আলিয়া কোন মন্তব্য করেননি বলে জানা গেছে।

আর ও পড়ুনঃ প্রাক্তন স্বামীর জন্মদিনের রাতেই পিঙ্কির পোস্ট

আসলে সেই ভিডিওটি আর কারোর নয় বলিউডেরই এক অভিনেত্রী ওয়ামিকা গাব্বির। দিন কয়েক আগে তিনি নিজেই এই ভিডিও পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। তারপর সেই ভিডিও নিয়ে ই তৈরি হয় এই ডিপফেক। তবে এই ভিডিওর তৈরির পিছনে কোন খারাপ মতলব ছিল না।

আর ও পড়ুনঃ সিক লিভে কর্মীরা, বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment