শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : হোলি কাটতে না কাটতেই আচমকা যেন বিনা মেঘে বজ্রপাত হল বলিউডে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পরিচালক এবং অভিনেতা সতীশ কৌশিক। দিল্লির ফার্ম হাউসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের নিকটবর্তী ফোর্টিস হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।প্রাথমিক ময়নাতদন্তে রিপোর্টে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিচালকের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে এমনই খবর জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুনঃ বনধ রুখতে কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

মাত্র ৬৬ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন সতীশ কৌশিক।পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিনেতার মৃত্যুতে কোন অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।তবে তার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে অন্য কোন কারণ আছেন কিনা তা খতিয়ে দেখবেন পুলিশ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় সতীশ কৌশিকের ম্যানেজার সন্তোষ রাই কে।তিনি বলেন, ” অভিনেতা রাত্রি সাড়ে দশটা নাগাদ ঘুমাতে যান। রাত্রি বারোটা দশ নাগাদ তিনি আমাকে ডাকেন এবং বলেন যে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ”

আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে

৭ই মার্চ অর্থাৎ হোলির দিন পরিচালকের বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মী জাবেদ আখতারের বাড়িতে হোলির পার্টিতে যান তিনি। নিজের সোশ্যাল একাউন্টে সেই ছবি পোস্ট করেন। পরের দিন,বন্ধুদের সাথে দিল্লিতে আরেকটি হোলির পার্টিতে যোগদান করেন তিনি।তবে সেই সময় তুমি সম্পূর্ণ সুস্থ ছিলেন বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের

গুরুগ্রামে ফোর্টিস হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হলে, দিল্লি পুলিশ সতীশ কৌশিকের দেহটি ময়না তদন্তের জন্য দিন্দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন।এরপর আজ সকালে ময়না তদন্তের পর তার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।অভিনেতা বা পরিচালকের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment