সংসদের এক বৈপ্লবিক সিদ্ধান্ত, সংশোধিত ওয়াকফ বিল

Spread the love

দুবেলা, অলিভিয়া মন্ডল (সম্পাদনা- স্বস্তিকা বিশ্বাস)ঃ সকাল থেকেই চলা দীর্ঘ বিতর্কের পর গভীর রাতের প্রান্তে সংসদে সংশোধিত ওয়াকফ বিল পাশ করার সিদ্ধান্ত নেয়া হয়। ১৩ ঘণ্টার দীর্ঘ আলোচনা ও তর্ক-বির্তকের পর ৫২০টি ভোটের ্মধ্যে ২৮৮ জন সাংসদের সমর্থনে ও ২৩২ জনের বিরোধে বিলটি পাস হয়। এই সিদ্ধান্তে সরকারের এবং বিরোধীদের উভয়েরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। যা রাজনৈতিক ও সামাজিক মহলে এক নতুন উত্তেজনা সঞ্চার করেছে।

সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বিতর্কের সূচনা হয় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্টভাবে বলেছিলেন যে, এই বিলের উদ্দেশ্য হলো ওয়াকফ সম্পত্তির যথাযথ পরিচালনা নিশ্চিত করা ও পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়ের কল্যাণে সহায়তা প্রদান। রিজিজু বলেন, “আমরা ইতিবাচক সংস্কারের প্রয়াস নিচ্ছি, কেন প্রশ্ন তোলা হচ্ছে?” তিনি আরও উল্লেখ করেন যে, জেপিসির সকল প্রতিনিধিদল, রাজ্য ও কেন্দ্রীয় বোর্ড থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিলটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশের আগে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে সরকারের অবস্থান তুলে ধরেন। শাহ বলেন, “এভাবে অন্যের জমি দান করে দেওয়া যায় না; জমি শুধুমাত্র নিজের জমিই দান করা যায়।” এই বক্তব্যে তিনি দেখিয়েছেন যে, সরকার জমির দান ও ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে নিয়ন্ত্রণে রাখতে চায়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment