৮টি ইসরো রকেট আকাশ ছুঁয়ে, ভারতের জয়

Spread the love

দুবেলা: শ্রদ্ধা দাস: ভারত আজ মহাকাশে যেভাবে নাম করছে, সেটা একদিন কেউ ভাবতেই পারেনি। এই প্রতিটা উৎক্ষেপণই আমাদের দেশের জন্য এক একটা বড় সাফল্য। জানা যাক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।
১. SLV-3 (১৯৮০)
এটাই ছিল ভারতের প্রথম নিজস্ব রকেট। এর সাহায্যে রোহিনী RS-1 নামের একটা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। তখন থেকেই শুরু হয় ভারতের মহাকাশ যাত্রা।
২. চন্দ্রযান-১ (২০০৮)
এই মিশনে ভারত প্রথমবার চাঁদের দিকে রওনা হয়। PSLV-C11 রকেট চাঁদের কক্ষে স্যাটেলাইট পাঠিয়ে দেখিয়ে দেয় চাঁদের মাটিতে জল আছে।
৩. PSLV-C37 (২০১৭)
এই রকেট একসাথে ১০৪ টি স্যাটেলাইট পাঠায় মহাকাশে। এটা বিশ্বরেকর্ড ছিল। গোটা দুনিয়া ভারতের দিকে তাকিয়ে দেখে আমরা কতটা এগিয়ে গেছি।
৪. GSLV-D5 (২০১৪)
এই রকেটে প্রথমবার ব্যবহার হয় ভারতের নিজস্ব ক্রায়োজেনিক ইঞ্জিন। এর ফলে বড় স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব হয়।
৫. চন্দ্রযান-২ (২০১৯)
ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট GSLV Mk III-তে চড়ে চাঁদের দিকে যায় চন্দ্রযান-২। যদিও ল্যান্ডার চাঁদে নামতে পারেনি, অরবিটার আজও কাজ করছে।
৬. মঙ্গলযান (২০১৩)
এই মিশনে ভারত প্রথমবার মঙ্গল গ্রহের কক্ষে পৌঁছায়। তাও আবার একবারেই সফল এতে ভারত হয়ে ওঠে প্রথম দেশ, যারা প্রথম চেষ্টায় মঙ্গলে পৌঁছেছে।
৭. SSLV-D2 (২০২৩)
এই ছোট রকেটটা ছোট স্যাটেলাইট পাঠানোর জন্য বানানো হয়েছে। এতে কম খরচে, দ্রুত মহাকাশে স্যাটেলাইট পাঠানো যায়। এটা ভবিষ্যতের জন্য খুব দরকারি এক ভাবনা।
৮. চন্দ্রযান-৩ (২০২৩)
এই মিশনে ভারতের রকেট চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে সফট ল্যান্ডিং করে। এটা করার মতো আগে কেউ পারেনি। সুতরাং, এটা ছিল ভারতের জন্য এক বিশাল গর্বের দিন।

এই আটটা রকেট উৎক্ষেপণ আমাদের দেখিয়েছে ,সাধারণ একটা দেশও কীভাবে ইচ্ছা আর কষ্ট করে একদিন মহাকাশে জায়গা করে নিতে পারে ,তা ভারত প্রমাণ করে দিয়েছে। ISRO আমাদের স্বপ্নকেও উঁচুতে তুলে ধরেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment