ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৫তম মরসুমের দ্বিতীয় ম্যাচটি রবিবার মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে খেলা হয়েছিল। এক সময় মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স সহজেই এই ম্যাচ জিতবে, কিন্তু অক্ষর প্যাটেল (Axar Patel) এবং ললিত যাদব (Lalit Yadav) ম্যাচের পাশা ঘুরিয়ে দেন। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ হারার পর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) হতাশার সাথে বলেন, “আমি ভেবেছিলাম এটি একটি ভাল স্কোর ছিল। এটি এমন একটি পিচের মতো দেখায়নি যেখানে আপনি শুরুতে ১৭০+ পেতে পারেন তবে আমরা মাঝখানে…
Author: DUBELA NEWS
আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১
দুবেলাঃ বগটুই গণহত্যা কান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার মতন শিলিগুড়ি শহর ও তার আশেপাশেও পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত ভালোবাসা মোড় থেকে পুলিশ এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম দেবাশিস দাস। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া-শিমুলতলা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে ভালোবাসা মোড় সংলগ্ন এলাকায় ওই যুবককে একা সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়। এরপরেই তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে তার…
ব্যক্তিগত শত্রুতার জেরে খুন এক যুবক!
উত্তর ২৪ পরগনা : ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হলো এক তরতাজা যুবক। যুবকের নাম অঙ্কন ভঞ্জ চৌধুরী (আনুমানিক বয়স ২৫ বছর)। বাড়ি বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযুক্ত দুষ্কৃতিকারীর নাম অনির্বাণ নাগ, বাড়ি মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন উলুডাঙ্গা ১নং কলোনিতে। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের নকপুলে। জানা যায়, মৃত অঙ্কনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপরে। স্থানীয় লোকজন ও পুলিশ মিলে তাকে তৎক্ষণাৎ স্থানীয় বাউগাছি গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া…
মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৮
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় গতকাল রাতে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যূ হয়েছে ৮ জনের। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৪৪ জন যাত্রী। চিত্তুর জেলার নগরী নামে একটি শহরে ৫২ জনের একটি দল একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। বাসটি বাকারাহাট ঘাট রোডে এসে পাহাড়ের একটি বাঁক ঠিকমত নিটে না পেরে প্রায় ৫০ ফুট নিচে গভীর খাদে আছড়ে পড়ে। গতকাল রাত্রি সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলেই ৭ জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার…
তীর্থ করতে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তারকেশ্বরে গঙ্গায় নিখোঁজ
উত্তর 24 পরগনা : গতকাল বিকেল পাঁচটা নাগাদ তীর্থ করতে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুদীপ সর্দার ওরফে টুকাই (১৮) গঙ্গায় তলিয়ে গেল। এখনো কোনো খবর পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। সাঁতার জানতো না সে। তার পরনে ছিল ঘিয়ে রঙের বারমুডা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার নিমাই তীর্থের ঘাটে। নিখোঁজ ছাত্রের বাড়ি মছলন্দপুর সাদপুর মাহেলি পাড়ায়। সে ছোটবেলা থেকেই মামার বাড়িতে থেকে পড়াশুনা করতো রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। মায়ের নাম অপর্ণা মাহেলি। ছাত্রের বাবা সন্ন্যাসীচরণ সর্দারের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর বাপের বাড়িতেই থাকতে শুরু করেন…
স্টাইলিশ ডিজাইনে শাওমি ওয়াচ এস ১ স্মার্টওয়াচ
শাওমি ওয়াচ এস ১ স্মার্টওয়াচটি এলিগ্যান্ট এবং স্টাইলিশ ডিজাইনের সঙ্গে এসেছে। এতে দেওয়া হয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। এর চারপাশে রয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেম। এছাড়া ডিসপ্লের ওপর দেওয়া হয়েছে স্যাফায়ার গ্লাসের আচ্ছাদন। সূর্যের আলোয় এই অ্যামোলেড ডিসপ্লে ক্লিস্টর ক্লিয়ার ভিউ দেবে। ফলে ব্যবহারকারী সহজেই তার ফোনে আসা মেসেজ, ইনকামিং কল, নোটিফিকেশন ঘড়িটিতে দেখতে পাবেন। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো লেদারের রিষ্টব্যান্ড অথবা বিভিন্ন কালার অপশনে আসা ফ্লুরো রাবারের স্ট্র্যাপ বেছে নিতে পারবেন ঘড়িটির সঙ্গে। স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ৪৭০এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এর…
স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!
বর্তমান সময়ে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল দুর্বল নেটওয়ার্ক। অনেকেই এর কারণে ফোন কল করতে বা ইন্টারনেট ব্যবহার করতে অস্বস্তিতে পড়েন। স্মার্টফোনে নেটওয়ার্ক না আসা খুবই বড় একটি সমস্যা। অনেক জায়গায় কোম্পানি ঠিকঠাক কভারেজ দিতে না পারার কারণে এই জাতীয় সমস্যা হয়। দুটি উপায় মেনে চললে স্মার্টফোনে নেটওয়ার্ক ভালো পাবেন, এতে কল তো করতে পারবেনই, তার সাথে ভালোভাবে ইন্টারনেটও ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই সেই দুই উপায়। আপনি যদি স্মার্টফোনে নেটওয়ার্ক বাড়াতে চান, তাহলে প্রথমে আপনাকে ফোনের কভার পরিবর্তন করতে হবে। আসলে, বেশিরভাগ ব্যবহারকারী তাদের স্মার্টফোনে এমন একটি শক্ত…
গুগল আপনাকে আপনার থেকে ভালো চেনে! জানুন কি করে
পৃথিবীতে আপনাকে আপনার চেয়ে ভালো কেউ জানে না, চেনে না৷ অথচ আমি যদি বলি আপনার এই ধারণাটি ভুল । আপনার কি মেনে নিতে কোন সমস্যা রয়েছে? হ্যাঁ অবশ্যই সমস্যা থাকতেই পারে । নিজেকে নিজের থেকে ভালো কে চিনে বলুন? গুগল চেনে! কি শুনে অবাক হচ্ছেন তাই তো! আপনাকে একটা উদাহরন দিচ্ছি । মনে করেন ২০২০ সালের ২৭ জানুয়ারি যদি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ দিন না হয় তাহলে আপনি সেই দিন ইন্টারনেটে কি কি করেছেন সেগুলো হয়তোবা আপনার মনে থাকার কথা নয় । কিন্তু গুগোল কিন্তু ঠিকই জানেন আপনি ইন্টারনেটে সেইদিন…
মুরগীর মাংস ধুয়ে রান্না করেন! জানেন কী ক্ষতি হচ্ছে?
দুবেলাঃ বাজার থেকে মাংস কিনে এনে আমরা আগেই তাকে ভাল করে জল দিয়ে ধুয়ে নিই। কিন্তু কাঁচা মুরগির মাংস শরীর স্বাস্থ্যের জন্য তা কতটা ক্ষতি করে তা কি জানেন? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সম্প্রতি এই বিষয়ে মানুষকে সচেতন করেছেন। তারা জানিয়েছেন মুরগির মাংস কাঁচা অবস্থায় ধুয়ে নেওয়া অত্যন্ত ক্ষতিকারক। তারা জানিয়েছেন কাঁচা মাংস ধোবেন না। এর ফলে জীবাণু আপনার রান্না ঘরের অন্যান্য খাবার ও বাসনপত্রের ছড়িয়ে পড়তে পারে। মুরগির মাংসে থাকা জীবাণু একমাত্র রান্না করলে তার পরে নষ্ট হয়ে যায়। ধুয়ে নিলে সেই জীবাণু নষ্ট হয় না। গরম…
গুগল ক্লাউড ব্যবহারে ব্যয় বাড়বে
কয়েক বছর ধরে বিভিন্ন পরিষেবা ও অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করে আসছে গুগল। সম্প্রতি এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সার্চ ইঞ্জিন জায়ান্টটি তাদের ক্লাউড পরিষেবায় বেশকিছু পণ্য ব্যবহার ব্যয় বাড়ানো ও কমানোর ঘোষণা দিয়েছে। খবর টেকরাডার। গ্রাহকদের বিভিন্ন ধরনের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পরিষেবার সামঞ্জস্য ও মূল্য নির্ধারণে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে গ্রাহকরা যেসব পরিষেবা গ্রহণ করছেন, সেগুলোর জন্য কী পরিমাণ ব্যয় করবেন তা নির্ধারণে আরো সুবিধা দিচ্ছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ভিপি ও জিএম শচীন গুপ্তা প্রতিষ্ঠানটির পরিষেবা ব্যয় পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, এ…
